বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ
ভুয়া মেজর পরিচয়ে মোবাইল ছিনতাইকালে চোর আটক পল্লবীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, কার্যক্রম উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আমিনুল হক শেরপুরে ১ হাজার ফলজ ও বনজ গাছের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত শেরপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের আত্মহত্যা সৌদি আরবে হামলা: ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট স্থগিত মন্দিরে মন্দিরে ঘুরে প্রতিমার স্বর্ণ চুরি, দম্পতি গ্রেফতার রাজশাহীতে পুলিশের অভিযানে জুয়াড়ি ও  মাদক কারবারি সহ গ্রেপ্তার ৩৮ কাজিপুরে দুর্গাপূজা মণ্ডপে সরকারি চাল বিতরণ খানসামায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত কুড়িগ্রামে চিকিৎসকের বিরুদ্ধে ভুয়া ডিগ্রি ব্যবহারের অভিযোগ, প্রতারিত হচ্ছেন রোগীরা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে নির্বাচন শেষে সাংবাদিকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন ডিসি

নিজস্ব প্রতিবেদক: / ১৪১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬


সিরাজগঞ্জে নির্বাচন শেষে সাংবাদিকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলা প্রশাসক। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পরবর্তী সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা এ কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম।

এসময় তিনি বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রশাসন নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করে সুন্দর নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছে। নির্বাচনে সংবাদকর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন ও প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করেছে। এ জন্য সাংবাদিকদের প্রতি জেলা প্রশাসন কৃতজ্ঞ। তিনি বলেন , নির্বাচন নিয়ে কোন প্রার্থী প্রশ্ন তোলেন নি। এটা আমাদের বড় প্রাপ্তি। এবারের নির্বাচনে ম্যাজিস্ট্রেট ,সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, বিজিবি, আনসার মোতয়ন ছিলো তারা প্রত্যেকে সততার ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।

মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়, স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক মো: কামরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মামুন খান, জেলা তথ্য অফিসের উপ পরিচালক মোহাম্মাদ আলীসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।










আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর