সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সর্বশেষ
কুমিল্লায় ৩২ বছর পর ৫০ কোটি টাকার জমি উদ্ধার তেল পাচারের অভিযোগ অস্বীকার, তদন্তকে ‘মিথ্যা’ বলল ইরাকি সশস্ত্র গোষ্ঠী পাথরঘাটায় খাল থেকে ১২ ফুট অজগর উদ্ধার গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন : আধুনিক প্রযুক্তিতে সার্বক্ষণিক নজরদারি চার মাসে জুতা রপ্তানি বেড়েছে ৯.৩৭ শতাংশ পাঁচ ধাপে হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানিয়ে রাজপথে সক্রিয় থাকার অঙ্গীকার দক্ষিণ বিএনপির নতুন নেতৃত্বের ১০ বছর পর আবারো বিট্রিশ দম্পতির সঙ্গে শচীনের সাক্ষাৎ আওয়ামী নাশকতা জামায়াত-এনসিপির দর-কষাকষির হাতিয়ার: রাশেদ খাঁন ব্লাইন্ড এশিয়া কাপে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারাল পাকিস্তান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনা প্রাণ গেল বৃদ্ধের

ফরিদপুর প্রতিনিধি : / ১৬৯ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
-প্রতীকী ছবি।

ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির চাপায় পিষ্ট হয়ে অজ্ঞাত এক বৃদ্ধ (৬০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের ঢাকামুখী সার্ভিস লেনে ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের সলিলদিয়া ব্রিজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পুলিশ ও এলাকাবাসীর প্রাথমিক ধারণা নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিল।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, অজ্ঞাত বৃদ্ধের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। ঘটনার বিষয়ে আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর