বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ১ এ অতিরিক্ত ও ভুতুড়ে বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহকদের বিক্ষোভ, কর্তৃপক্ষের তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস  জয়পুরহাটে লোডশেডিংয়ে হিমাগারে আলু পচনের আশঙ্কা, বাড়ছে খরচ সিরাজগঞ্জ পৌর মেয়র প্রার্থী হাজী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ কালিয়াকৈরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে আহতের ঘটনার যুবক গ্রেফতার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে জিয়ারতে বিএনপি নেতারা ফেরিওয়ালা পারুলকে ভ্যানগাড়ি উপহার দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা টিটু লুইজিয়ানায় ১০০ বিলিয়ন ডলারের মহাকাশঘাঁটি নির্মাণের ঘোষণা মাস্কের কাল বসছে তৃতীয় অধিবেশন : ইস্যুভিত্তিক বিতর্কে উত্তপ্ত হবে সংসদ পোশাক নিয়ে বিতর্কে মুখ খুললেন কৃতি মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আনসার-ভিডিপি’র উদ্যোগে দোয়া

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১২৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬




বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি ) পবিত্র জুম্মার নামাজের পর আনসার-ভিডিপি সদর দপ্তর, আভি একাডেমি, রেঞ্জ কার্যালয়, জোন, জেলা এবং আনসার ব্যাটালিয়ন ইউনিট পর্যায়ের কেন্দ্রীয় মসজিদগুলোতে একযোগে এই দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

দোয়া ও মোনাজাতে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর জান্নাতুল ফেরদৌস প্রাপ্তি ও পরকালীন শান্তির জন্য প্রার্থনা করা হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য ধৈর্য ও মানসিক শক্তি দানের দোয়া করা হয়।

বরেণ্য এই রাজনৈতিক নেত্রীর মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশে অন্তর্বর্তীকালীন সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

জাতির এই শোকাবহ সময়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানায় এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর