বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সর্বশেষ
জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার পাগলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৬ কব্জি কাটা গ্রুপের ‘গুরু’ এক্সেল বাবুসহ ৬ জন গ্রেফতার: র‍্যাব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ঝটিকা মিছিল ‎ কাজিপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে শিক্ষক প্রশিক্ষণ শুরু  কামারখন্দে ছাত্রসমাজের ঐক্য ও সৌহার্দ্য বাড়াতে আলোচনা সভা ও মিলনমেলা অনুষ্ঠিত সিরাজগঞ্জে অর্থনৈতিক শুমারির ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সীমান্তের টানাপোড়েন নিয়ে ক্রাইম থ্রিলার ‘মাটি’

অনলাইন ডেস্ক: / ১০১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

ইছামতী নদীর দুই পাড়ে গড়ে ওঠা এক সীমান্তঘেষা গ্রাম যেখানে ফুলের সৌরভের আড়ালে লুকিয়ে আছে অপরাধের অন্ধকার ছায়া। নদী, জীবন ও সীমান্তকে কেন্দ্র করে এমনই এক ক্রাইম থ্রিলার গল্প নিয়ে ‘মাটি’ নামের সিনেমা নির্মাণ শুরু করছেন পরিচালক তারিফ সৈয়দ।

নির্মাতা জানিয়েছেন, সিনেমার কিছু অংশের দৃশ্যধারণ এখনো বাকি আছে। ঝিনাইদহ জেলার সীমান্তবর্তী মহেশপুর ও ইছামতী নদীর বিভিন্ন জায়গায় হচ্ছে দৃশ্যধারণ। ‘মাটি’ সিনেমার গল্প ও চিত্রনাট্যও করেছেন নির্মাতা নিজেই।

সিনেমাটি নিয়ে তারিফ বলেন, এটি একটি সীমান্তবর্তী গ্রামের গল্প, যার পাশ দিয়ে ইছামতী নদী বয়ে গেছে, নদীর এক পাড়ে বাংলাদেশ, অন্য পাড়ে ভারত। একসময় নদী নির্ভর জীবিকা নির্বাহ করলেও, ফারাক্কা বাঁধ ও জলবায়ু পরিবর্তনের কারণে ইছামতী শুকিয়ে যাওয়ায় গ্রামের মানুষ জীবিকার জন্য ফুলের চাষ শুরু করেন। সেই ফুলের বাজার একসময় দক্ষিণ এশিয়ার অন্যতম বড় বাজারে পরিণত হয়েছে।

তিনি আরও জানান, গ্রামের মানুষ সুন্দর জীবনযাপন করলেও এক সময় সীমান্তজুড়ে মাদক, শিশু ও নারী পাচার সিন্ডিকেটও বিস্তার লাভ করেছে। ক্রাইম থ্রিলার ঘরানার গল্পের মধ্য দিয়ে গ্রামবাংলার সুন্দর রূপও দর্শক দেখতে পারবে এই সিনেমায়। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাফাহ নানজীবা তোরসা, আলভী মামুন, এম ডি ইকবাল হোসেন, মাহামুদ আলম ও আশিক সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর