রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
দক্ষিণী অভিনেত্রী সামান্থার মা হওয়ার গুঞ্জন দেশকে এভিয়েশন হাবে পরিণত করতে মহাপরিকল্পনা পূর্বশর্ত: বিমানমন্ত্রী ঘরে বসেই বিমান ওড়ানোর রোমাঞ্চ: গুগল আর্থ-এ যেভাবে খেলবেন ফ্লাইট সিমুলেটর দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? পুলিশের গুলিতে আহত নয়নের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট দেশভাগ, অনুপ্রবেশ ও বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বিষয়ে হুঁশিয়ারি মোদির আমার কাছে অবাক লাগেনি কারণ স্বর্ণা এভাবেই খেলে লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩২, শঙ্কায় যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা সকালে খালি পেটে এক টুকরো কাঁচা হলুদ খাওয়ার উপকারিতা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

উত্তরা পশ্চিমে বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৮৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬


রাজধানীর উত্তরা পশ্চিম থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় মোট ১৬ জন আসামিকে গ্রেফতার করেছে।

শুক্রবার(০৯ জানুয়ারি) উত্তরা পশ্চিম থানাধীন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

শনিবার(১০ জানুয়ারি) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিক আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, শুক্রবার দিনব্যাপী চলা এ অভিযানে সন্ত্রাসবিরোধী মামলায় ৩ জন, অন্যান্য মামলায় ৫ জন, সিআর ওয়ারেন্টমূলে ১ জন এবং ডিএমপি অধ্যাদেশ আইনে বিভিন্ন অপরাধে ৭ জনকে গ্রেফতার করা হয়।

সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতারকৃতরা হলেন—শাকিল আহাম্মদ (৩০), সাদ ইবনে মাহবুব (২২) ও কাওছার হোসেন (১৯)।

অন্যান্য মামলায় গ্রেফতারকৃতরা হলেন– মো. সজীব (১৭), মো. জুনায়েদ (১৪), মো. নুশিন (১৬), মাকসুদ ইসলাম মিথিল (২১) ও মো. সানি (২০)। আর সিআর ওয়ারেন্টমূলে গ্রেফতার আসামির নাম, মো. ইব্রাহিম (৩০)।

এছাড়া ডিএমপি অধ্যাদেশ আইনে গ্রেফতারকৃতরা হলেন–মো. জাকির হোসেন (২৭), মো. ইয়ামিন (২১), মো. পারভেজ (১৯), মো. সালাম চৌধুরী (৩৫), মো. নাসির উদ্দিন নাঈম (২৩), আলী হোসেন (২২) ও মো. সাকিল (২৫)।

অভিযানকালে পুলিশ বিভিন্ন অপরাধে ব্যবহৃত সরঞ্জাম ও মাদক উদ্ধার করে। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে, ১টি পিভিসি ব্যানার, ১টি পিবিসি ব্যানার, ৩টি মোবাইল ফোন, ২টি লোহার তৈরি ধারালো দা, ২টি হাতুড়ি, ২টি চাকু, ৫ পুরিয়া গাঁজা, ১ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১ পুরিয়া হেরোইন।

উত্তরা পশ্চিম থানার ওসি জানান জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর