শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ
অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদন্ড সেনাবাহিনী সব সময় মুক্তিযোদ্ধাদের পাশে থাকবে: সেনাপ্রধান ‘এই স্ববিরোধিতা কেন?’ রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই, বিশ্ববাজারে অস্থিরতা ৬৬ বছরে ‘গর্ভবতী’ হওয়ার গুঞ্জন, যা বললেন অভিনেত্রী শঙ্কা কাটিয়ে ফিনালিসিমার ভেন্যু চূড়ান্ত হানিমুনের মাঝেই অডিও ফাঁস বিতর্ক, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি রাশমিকার রায়গঞ্জের নলকা ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণ ঈদে আনসার-ভিডিপির উদ্যোগ: ২৯,০৩৭ সদস্য ও কর্মচারী পেলেন উপহার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নোয়াখালীতে পুলিশের অভিযান:ডাকাত সর্দার গ্রেফতার অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৫৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬



নোয়াখালীর সদর উপজেলায় যৌথ অভিযান চালিয়ে ১৮ মামলার আসামি ও আন্তঃজেলা ডাকাত চক্রের সর্দার মো. রমিজ (৩০) ও তার পিতা মো. আমিনুল হককে (৬৮) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার(২২ জানুয়ারি) বিকালে নোয়াখালী জেলা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

পুলিশ জানায়, এদিন সকালে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা শাখা (ডিবি) ও সুধারাম থানা পুলিশের একটি যৌথ দল সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের পশ্চিম মাইজচরা গ্রামে অভিযান চালায়। অভিযানে আবুল কাশেমের বসতবাড়ি থেকে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও ভূমিদস্যু মো. রমিজকে একটি দেশীয় ওয়ান শুটার গান, একটি দোনালা পাইপগান এবং পাঁচ রাউন্ড কার্তুজসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। একই সময় তার পিতা মো. আমিনুল হককেও গ্রেফতার করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মো. রমিজের বিরুদ্ধে খুন ও ডাকাতিসহ মোট ১৮টি নিয়মিত মামলা রয়েছে। এর মধ্যে সাতটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। তিনি ওই এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী এবং আন্তঃজেলা ডাকাত চক্রের সর্দার হিসেবে পরিচিত।

এছাড়া তার পিতা মো. আমিনুল হকের বিরুদ্ধেও খুন ও ডাকাতিসহ আটটি নিয়মিত মামলা রয়েছে। এর মধ্যে ছয়টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

পুলিশ আরও জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা গোলাগুলিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল, ফলে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছিল। গ্রেফতার মো. রমিজের বিরুদ্ধে সুধারাম থানায় অস্ত্র আইনে নতুন একটি মামলা করার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর