শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
শতকোটি টাকার চৌহালী-টাঙ্গাইল যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙনে বসত ভিটা বিলীন সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা শাহজালালে ৫৯৫ কার্টন সিগারেট, গৌরী ক্রিম ও মদ জব্দ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৮ জন আটক দুর্গানগর ইউপি কার্যালয়ে ৫ বছর ধরে নেই খাবার পানির টিউবওয়েল ভোগান্তিতে সেবাপ্রার্থীরা কাচ্চি ডাইনের চেয়ারম্যানের বিরুদ্ধে আছে ৫ মামলা,গ্রেফতার না করায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ, আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাটের প্রতিবাদে হাটিকুমরুলে মানববন্ধন সিংড়ায় বজ্রপাত প্রতিরোধে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের উদ্যোগে তালগাছের চারা রোপণ ও সচেতনতা সভা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

চাঁদাবাজি-আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুছাব্বির হত্যাকাণ্ড : ডিবি

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১২৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬



ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, কারওয়ান বাজার এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করেই স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে হত্যা করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান এসব তথ্য জানান।

তিনি বলেন, কারওয়ান বাজার এলাকায় প্রকাশ্যে ও গোপনে চাঁদা আদায়ের সঙ্গে জড়িত আট থেকে নয়টি সিন্ডিকেট সক্রিয় রয়েছে। চাঁদার টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে দিলীপ ওরফে বিনাশের নির্দেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। এসব সিন্ডিকেট ভেঙে দিতে ডিবি কাজ করছে এবং শিগগিরই অভিযান শুরু করা হবে বলেও জানান তিনি।

ডিবি প্রধান জানান, স্বেচ্ছাসেবক দল ঢাকা উত্তর সিটি ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক মুছাব্বিরকে গত ৭ জানুয়ারি কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের পাশের একটি গলিতে গুলি করে হত্যা করা হয়। পরদিন তার স্ত্রী তেজগাঁও থানায় চার থেকে পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এর আগে, ১১ জানুয়ারি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জিন্নাত (২৪), আবদুল কাদির (২৮), মো. রিয়াজ (৩১) ও মো. বিলালকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। সর্বশেষ গতকাল নরসিংদী থেকে আরেকজন কথিত শুটার রহিমকে গ্রেফতার করা হয়। এ নিয়ে এ ঘটনায় মোট পাঁচজনকে গ্রেফতার করা হলো।

গ্রেফতারদের পরিচয় সম্পর্কে জানতে চাইলে ডিবি প্রধান বলেন, তাদের চাঁদাবাজ হিসেবেই চিহ্নিত করা উচিত। তিনি আরও বলেন, চাঁদাবাজদের কোনো রাজনৈতিক আদর্শ নেই। চাঁদাবাজির উদ্দেশ্যে তারা বিভিন্ন রাজনৈতিক ব্যানারের আশ্রয় নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর