শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সর্বশেষ
শতকোটি টাকার চৌহালী-টাঙ্গাইল যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙনে বসত ভিটা বিলীন সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা শাহজালালে ৫৯৫ কার্টন সিগারেট, গৌরী ক্রিম ও মদ জব্দ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৮ জন আটক দুর্গানগর ইউপি কার্যালয়ে ৫ বছর ধরে নেই খাবার পানির টিউবওয়েল ভোগান্তিতে সেবাপ্রার্থীরা কাচ্চি ডাইনের চেয়ারম্যানের বিরুদ্ধে আছে ৫ মামলা,গ্রেফতার না করায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ, আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাটের প্রতিবাদে হাটিকুমরুলে মানববন্ধন সিংড়ায় বজ্রপাত প্রতিরোধে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের উদ্যোগে তালগাছের চারা রোপণ ও সচেতনতা সভা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়াকে হেসেখেলে হারালো পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক / ১৩৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি বলা যায়। লাহোরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে হেসেখেলেই হারালো পাকিস্তান। সালমান আলি আগার দল জিতেছে ২২ রানে।

প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৬৮ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করায় পাকিস্তান। জবাবে ৮ উইকেটে ১৪৬ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস।

লক্ষ্য ছিল ১৬৯ রান। রান তাড়ায় ট্রাভিস হেডের ব্যাটে ভালো সূচনা করে অস্ট্রেলিয়া। যদিও আরেক ওপেনার ম্যাথিউ শর্টকে (৫) বোল্ড করে ধাক্কা দেন সাইম আইয়ুব। ১৩ বলে ২টি করে চার-ছক্কায় ২৩ রান করা ট্রাভিস হেডও হন এই অফস্পিনারের শিকার।

তৃতীয় উইকেটে ২৩ বলে ৪০ রান যোগ করেন ক্যামেরন গ্রিন আর ম্যাট রেনশ। রেনশ ১১ বলে ১৫ করে ফেরার পরই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় পাকিস্তান। কপার কনোলি (০) আর মাইকেল ওয়েন (৮) দ্রুত সাজঘরে ফেরেন। ৩১ বলে ৩৬ করে আউট হন গ্রিন।

১১২ রানে ৮ উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি অস্ট্রেলিয়া। শেষদিকে জাভিয়ার বার্টলেট ২৫ বলে ৩৪ রানে পরাজয়ের ব্যবধানই যা একটু কমিয়েছেন।

সাইম আইয়ুব ২৯ রানে আর আবরার আহমেদ ১০ রানের বিনিময়ে নেন ২টি করে উইকেট।

এর আগে পাকিস্তান টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলে সাহিবজাদা ফারহান গোল্ডেন ডাকে ফিরলেও আরেক ওপেনার সাইম আইয়ুব ঝড় তোলেন। ২২ বলে ৩ চার আর ২ ছক্কায় ৪০ রান করেন তিনি।

সালমান আগাও কম যাননি। পাকিস্তান অধিনায়ক ২৭ বলে ৩৯ রানের ইনিংসে ১টি চারের সঙ্গে হাঁকান ৪টি ছক্কা।

বাবর আজমের ব্যাট থেকে আসে ২০ বলে ২৪। এছাড়া ফখর জামান ১৬ বলে ১০, উসমান খান ১৪ বলে ১৮ আর শেষদিকে মোহাম্মদ নওয়াজ ১৪ বলে করেন অপরাজিত ১৫ রান।

অজি লেগস্পিনার অ্যাডাম ২৪ রান খরচায় একাই নেন ৪টি উইকেট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর