সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি সিরাজগঞ্জে মহাসড়কে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, পাশেইপড়ে ছিল লাল শাড়ি এনায়েতপুরে বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির স্মরণসভা বিমানবন্দরে আনসার সদস্যের সততা, হারানো মানিব্যাগ ফিরে পেলেন যাত্রী কলেজগেটে আ.লীগের মিছিল, আটক ১০ আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী: ‘যদি কেউ ঝুঁকি তৈরি করতে চাই, তাহলে তারা নিজেরাই ঝুঁকির মধ্যে থাকবে’: র‍্যাব তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান– সমাজকল্যাণ মন্ত্রীর পাথরঘাটায় জেলেদের নিয়ে কোস্ট গার্ডের মতবিনিময় সভা এনায়েতপুরের ১০ দিন ধরে নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধন যমুনার তীর রক্ষা বাঁধে ধস, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রটারড্যামে পুরস্কার জিতল বাংলাদেশের ‘মাস্টার’

অনলাইন ডেস্ক: / ১৩০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআর) থেকে পুরস্কার পেল বাংলাদেশের সিনেমা ‘মাস্টার’।

উৎসবের ৫৫তম আসরের ‘বিগ স্ক্রিন কমপিটিশন’ বিভাগের শীর্ষ পুরস্কার জিতেছে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালতি এই সিনেমাটি। এই পুরস্কার ঘোষণা করা হয় গত শুক্রবার রাতে। সেখানে পরিচালক সুমিতের হাতে তুলে দেওয়া হয় পুরস্কাটি।

পুরস্কার জিততে ‘বিগ স্ক্রিন কমপিটিশন’ বিভাগের ১২টি সিনেমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামতে হয় সিনেমাটিকে। পুরস্কার পাওয়ার পর অভিনেত্রী আজমেরী হক বাঁধন ফেইসবুকে একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, আমরা বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জিতেছি। অভিনন্দন আমাদের পরিচালক ও পুরো টিমকে। দেশের জন্য দারুণ একটি দিন।

‘মাস্টার’ এর পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত গ্লিটজকে এর আগে জানিয়েছিলেন, উৎসবের আগের দিন ২৮ জানুয়ারি তিনিসহ সিনেমার অভিনয়শিল্পী নাসির উদ্দিন খান, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম উৎসবের উদ্দেশে দেশ ছাড়েন। উৎসবে সিনেমাটি ফ্রেব্রুয়ারির ১, ২, ৪ দেখানো হয়েছে। এই সিনেমার শেষ প্রদর্শনী রয়েছে শনিবার।

‘মাস্টার’ সিনেমার চিত্রনাট্যে সুমিত তুলে ধরেছেন বাংলাদেশের স্থানীয় রাজনীতিতে জড়িয়ে পড়া এক শিক্ষক জাহিরের উত্থানের গল্প। যার জীবনে সংসার, কলেজ আর ছোট পরিবারই তার পুরো পৃথিবী।

জনগণের সমর্থন নিয়ে তিনি মোহগঞ্জের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়। ক্ষমতার সঙ্গে আসে নানা ধরনের চাপ। নির্বাচনে সহায়তাকারীরা একে একে অন্যায্য সুবিধা চাইতে থাকে। কাউকে না বলতে পারেন না জহির, আবার তার বিবেকও সায় দেয় না। এই দ্বন্দ্ব বদলে দেয় তাকে। আদর্শবাদ দিয়ে শুরু হওয়া যে পথচলা, তা ধীরে ধীরে রূপ নেয় কর্তৃত্ববাদী মানসিকতায়। শিক্ষক জহিরের সরল জীবন জড়িয়ে পড়ে জটিল এক বাস্তবতায়। এমনই গল্পে এগিয়ে যায় সিনেমাটি।

সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, শরীফ সিরাজ, তাসনোভা তামান্না, আমিনুর রহমান মুকুল, মাহমুদ আলম।

রেজওয়ান শাহরিয়ার সুমিতের গল্পে ১২২ মিনিট দৈর্ঘ্যের মাস্টার সিনেমাটির চিত্রনাট্য করেছেন সাব্বির হোসেন শোভন ও নির্মাতা নিজে। চিত্রগ্রাহক তুহিন তামিজুল, প্রোডাকশন ডিজাইনার হিসেবে ছিলেন ভারতের জোনাকি ভট্টাচার্য; সঙ্গীত পরিচালনা করেছেন তাইওয়ানের হাও টিং শিহ।

প্রযোজনা প্রতিষ্ঠান মাইপিক্সেলস্টোরি ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি। সুমিতের পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘নোনাজলের কাব্য’। সরকারি অনুদানে নির্মিত ‘নোনাজলের কাব্য’ ২০২১ সালে শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ সাতটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার জিতে নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর