সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনে ৬টিতেই হ্যাঁ ভোট বিজয়ী হয়েছে। এর মধ্যে সিরাজগঞ্জ-১ (সদরের ৪টি ইউনিয়ন ও কাজিপুর উপজেলা আসনে হ্যাঁ ভোটে পড়েছে ১লাখ ৪৩ হাজার ৯শত ৩৯ ভোট। না ভোট পড়েছে ৬৬ হাজার ৮৫ ভোট।
সিরাজগঞ্জ-২ (সদরের ৬টি ইউনিয়ন ও কামারখন্দ উপজেলা) আসনে হ্যাঁ ভোট পড়েছে ২লাখ ১২ হাজার ৯৫ ভোট। না ভোট পড়েছে ৮৬ হাজার ৫শত ৭৯ ভোট।
সিরাজগঞ্জ- ৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে হ্যাঁ ভোট পড়েছে ১লাখ ৮০ হাজার ৮শত ৯৪ ভোট। না ভোট পড়েছে ৮০ হাজার ৮শত ৫৮ ভোট।
সিরাজগঞ্জ- ৪ (উল্লাপাড়া) আসনে হ্যাঁ ভোট পড়েছে ২ লাখ ১১ হাজার ৩শত ৭৯ ভোট। না ভোট পড়েছে ৯০ হাজার ৩শত ৯ ভোট।
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৬০ হাজার ১শত ৩০ ভোট। না ভোট পড়েছে ৭০ হাজার ৪শত ২৭ ভোট।
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে হ্যাঁ ভোট পড়েছে ১লাখ ৮০ হাজার ৩শত ৯৮ ভোট। না ভোট পড়েছে ৭৯ হাজার ৯শত ৯ ভোট।
ভোটগননা শেষে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আমিনুল ইসলাম বেসরকারীভাবে এ ফলাফল ঘোষনা করেন।