শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ, আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাটের প্রতিবাদে হাটিকুমরুলে মানববন্ধন সিংড়ায় বজ্রপাত প্রতিরোধে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের উদ্যোগে তালগাছের চারা রোপণ ও সচেতনতা সভা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ইতালি পাঠানোর নামে লিবিয়ায় নির্যাতন, পাচারকারী গ্রেফতার সাইবার অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর তাগিদ অনলাইন জুয়া: ১১ ফোন ও লাখ টাকা জব্দ, গ্রেপ্তার ১ তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার ৭৪ আসামি গ্রেফতার তুরস্কের সঙ্গে বাংলাদেশের বিমান-পর্যটন খাতে সহযোগিতার আহবান জামায়াত সংসদের ভেতরে এক রূপ, বাইরে আরেক: প্রতিমন্ত্রী আমিনুল হক
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শাহরুখকে নিজের চেয়েও ‘বড় অভিনেতা’ বললেন জেসন মোমোয়া

অনলাইন ডেস্ক : / ১৬৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

বলিউড বাদশা শাহরুখ খানের প্রশংসায় পঞ্চমুখ হলিউড অভিনেতা জেসন মোমোয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখকে ‘অত্যন্ত সুদর্শন’ অভিহিত করার পাশাপাশি তাকে নিজের চেয়েও বড় মাপের অভিনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন ‘অ্যাকোয়াম্যান’ খ্যাত এই তারকা।

নিজের নতুন সিনেমা ‘দ্য রেকিং ক্রু’-এর প্রচারণায় অংশ নিয়ে জেসন মোমোয়া শাহরুখ সম্পর্কে বলেন, হ্যাঁ, তিনি খুবই সুদর্শন। তিনি অত্যন্ত হ্যান্ডসাম। তিনি শুধু একজন বড় তারকাই নন, বরং একজন খাঁটি ভদ্রলোক।

জেসন আরও যোগ করেন, আমরা একে অপরের কাজের ভক্ত। সত্যি বলতে, শাহরুখ আমার চেয়েও অনেক বড় মাপের অভিনেতা এবং পারফরমার। তার প্রতি আমার অগাধ সম্মান রয়েছে।

উল্লেখ্য, জেসন মোমোয়া এবং শাহরুখ খানের পরিচয় বেশ পুরোনো। সৌদি আরবে আয়োজিত ‘জয় অ্যাওয়ার্ডস’-এ তাদের প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল। সেখানে এই দুই তারকার সঙ্গে জ্যাকি চ্যান এবং জঁ-ক্লদ ভ্যান ড্যামের মতো বিশ্ববিখ্যাত কিংবদন্তিরাও উপস্থিত ছিলেন। সম্প্রতি আবারও তাদের একসঙ্গে দেখা যাওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

জেসন মোমোয়া অভিনীত অ্যাকশন-কমেডি ছবি ‘দ্য রেকিং ক্রু’ গত ২৮ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে। এতে তার সঙ্গে আরও অভিনয় করেছেন ডেভ বাতিস্তা।

অপরদিকে, শাহরুখ ব্যস্ত তার আগামী সিনেমা ‘কিং’ নিয়ে। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এই ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে তার মেয়ে সুহানা খানকে। এ ছাড়া আরও থাকবেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন ও আরশাদ ওয়ার্সি। ছবিটি চলতি বছরের বড়দিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর