শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ
আশুলিয়ায় জাল টাকা তৈরির কারখানায় এসআরবি’র অভিযান, গ্রেফতার ৪ সন্তানের পাশে নির্বাক বাবা, ঘরের চালে ঝুলছিল সব স্বপ্ন’ প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী পাবনায় পেঁয়াজ ব্যবসায়ী হত্যা: নরসিংদীতে আত্মগোপনে থাকা প্রধান অভিযুক্ত গ্রেফতার লুণ্ঠিত অস্ত্রের সন্ধান দিন, মিলবে সরকারি পুরস্কার: এসআরবি বিদ্যুৎ–সংযোগের নামে ১৭ বছরের অনিয়ম বন্ধ করতে ঘরে ঘরে প্রিপেইড মিটার: প্রতিমন্ত্রী আমিনুল হক সিরাজগঞ্জে ক্লিনিকের ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু ফ্ল্যাট থেকে নারীসহ ওসি আটক কেরানীগঞ্জে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার টেলিগ্রামে ভুয়া চাকরির প্রলোভনে হাতিয়ে নেয় ৯৪ লাখ টাকা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

২৮তম বিসিএস ফোরামের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক মল্লিক আহসান উদ্দিন সামী

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ২১৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫




বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস)-এর ২৮তম ব্যাচের ফোরামের নির্বাহী পরিষদ (২০২৫-২৬) নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবু সাঈদ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মল্লিক আহসান উদ্দিন সামী।

সোমবার (২৭ অক্টোবর ) রাজধানীতে ২৮তম বিসিএস ফোরামের নির্বাহী পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

ছয় সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন আবু সাঈদ,বিসিএস (প্রশাসন), উপসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়; আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মল্লিক আহসান উদ্দিন সামী, উপ-পুলিশ কমিশনার (লালবাগ বিভাগ), ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

এছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হলেন,সহ-সভাপতি মো. শরিফুল ইসলাম (বিসিএস কৃষি), কোষাধ্যক্ষ: ডা. যাকিয়া সুলতানা নীলা (বিসিএস স্বাস্থ্য), যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিক শফিকুল ইসলাম (বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস)

সাংগঠনিক সম্পাদক: মো. রাজিবুল ইসলাম (বিসিএস গণপূর্ত) নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ডা. আসিফ রাশেদ (বিসিএস স্বাস্থ্য)।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. আবিল আয়াম (গণপূর্ত), ফরিদা ইয়াসমিন (প্রশাসন), মো. মনিরুল ইসলাম (পুলিশ) ও মোহাম্মদ শহিদুল ইসলাম (কৃষি)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর