শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সর্বশেষ
সন্তানের পাশে নির্বাক বাবা, ঘরের চালে ঝুলছিল সব স্বপ্ন’ প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী পাবনায় পেঁয়াজ ব্যবসায়ী হত্যা: নরসিংদীতে আত্মগোপনে থাকা প্রধান অভিযুক্ত গ্রেফতার লুণ্ঠিত অস্ত্রের সন্ধান দিন, মিলবে সরকারি পুরস্কার: এসআরবি বিদ্যুৎ–সংযোগের নামে ১৭ বছরের অনিয়ম বন্ধ করতে ঘরে ঘরে প্রিপেইড মিটার: প্রতিমন্ত্রী আমিনুল হক সিরাজগঞ্জে ক্লিনিকের ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু ফ্ল্যাট থেকে নারীসহ ওসি আটক কেরানীগঞ্জে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার টেলিগ্রামে ভুয়া চাকরির প্রলোভনে হাতিয়ে নেয় ৯৪ লাখ টাকা ডেমরায় ৮৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ,প্রাইভেটকার জব্দ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পাবনায় পেঁয়াজ ব্যবসায়ী হত্যা: নরসিংদীতে আত্মগোপনে থাকা প্রধান অভিযুক্ত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৩৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

 

পাবনার সাঁথিয়ায় পেঁয়াজ ব্যবসায়ী আব্দুল আজিজ (৫৫) হত্যা মামলার প্রধান অভিযুক্ত রেজাউল করিম প্রামাণিক ওরফে বাঘাকে নরসিংদী থেকে গ্রেফতার করেছে এসআরবি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাহিনীর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

এসআরবি জানায়, গত ৭ সেপ্টেম্বর সাঁথিয়া উপজেলার ডাঙ্গামাণু গ্রামের বাসিন্দা ও পেঁয়াজ ব্যবসায়ী আব্দুল আজিজ নিখোঁজ হন। পরদিন সকালে মিয়াপুর মিনার পাড় এলাকার একটি পুকুরে তার রক্তাক্ত মরদেহ ভাসতে দেখা যায়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় তার স্বজন সাঁথিয়া থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তে চারজন সন্দেহভাজনের নাম আসে। তাদের মধ্যে দুজনকে গ্রেফতার করে তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদে ওই দুজন হত্যাকাণ্ডে চারজনের সম্পৃক্ততার কথা জানিয়েছে।

এসআরবি আরও জানায়, মামলার প্রধান অভিযুক্ত রেজাউল করিম প্রামাণিক বারবার অবস্থান পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআরবি-১১ ও ১২ এর একটি যৌথ দল নরসিংদীর মাধবদী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল নিজেকে একটি নিষিদ্ধ ‘সর্বহারা’ গ্রুপের নেতা বলে দাবি করেছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

র‍্যাবের মুখপাত্র এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, পেঁয়াজ ব্যবসায়ী আব্দুল আজিজের কাছে সব সময় টাকা থাকত—এমন ধারণা থেকে ২৫ হাজার টাকার জন্য চারজন মিলে হত্যার পরিকল্পনা করে। তবে এ বিষয়ে তদন্ত চলছে।

অন্যদিকে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬ এর একটি দল খুলনার লবণচরা এলাকায় অভিযান চালায়। এ সময় একটি বিদেশি পিস্তল, দুটি তাজা গুলি ও তিনটি সীসার গুলিসহ ডালিম খান, রানা ও আব্দুল্লাহ আল নোমান ওরফে নয়নকে গ্রেফতার করা হয়।

এসআরবি জানায়,গ্রেফতার ডালিম খানের বিরুদ্ধে লবণচরা থানায় অস্ত্র ও সহিংসতাসহ বিভিন্ন অপরাধে সাতটি মামলা রয়েছে। তার অপরাধসংক্রান্ত রেকর্ডও পর্যালোচনা করা হয়েছে বলে জানানো হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর