শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সর্বশেষ
বিদ্যুৎ–সংযোগের নামে ১৭ বছরের অনিয়ম বন্ধ করতে ঘরে ঘরে প্রিপেইড মিটার: প্রতিমন্ত্রী আমিনুল হক সিরাজগঞ্জে ক্লিনিকের ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু ফ্ল্যাট থেকে নারীসহ ওসি আটক কেরানীগঞ্জে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার টেলিগ্রামে ভুয়া চাকরির প্রলোভনে হাতিয়ে নেয় ৯৪ লাখ টাকা ডেমরায় ৮৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ,প্রাইভেটকার জব্দ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ রোহিঙ্গা ক্যাম্পে ১৮ লাখ মানুষের নিরাপত্তায় ২২০০ সদস্য, জনবল সংকটকে চ্যালেঞ্জ বলছে এপিবিএন ইতালিতে মানবপাচারের সময় সাগরে নৌকা ডুবে ৮ বাংলাদেশির মৃত্যু, গ্রেফতার ২ চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কেরানীগঞ্জে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৩৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকার কেরানীগঞ্জে ১ হাজার মেথামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ মো. মাকসুদ আলম সবুজ (৩৬) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ঢাকা।

ডিএনসি সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে কেরানীগঞ্জের আর্শিনগর মেইন রোড কাঁচাবাজার মোড় এলাকায় অভিযান চালিয়ে মাকসুদকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে পলিথিনে মোড়ানো পাঁচটি নীল রঙের জিপারযুক্ত প্যাকেটে থাকা ১ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

ডিএনসি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাকসুদের গতিবিধি বেশ কিছুদিন ধরে নজরদারিতে রাখা হয়েছিল। তিনি মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কেরানীগঞ্জের আর্শিনগরসহ আশপাশের এলাকায় সরবরাহ করতেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া যায়।

এর ধারাবাহিকতায় ১৭ সেপ্টেম্বর আর্শিনগর ও ওয়াশপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলমের নেতৃত্বে একটি দল আর্শিনগর মেইন রোড কাঁচাবাজার মোড়ে অবস্থান নেয়। এ সময় মাকসুদের অবস্থান শনাক্ত করে তাঁকে আটকের চেষ্টা করা হলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে অভিযানকারী দলের সদস্যরা তাঁকে আটক করেন।

ডিএনসি আরও জানায়, মাকসুদকে জিজ্ঞাসাবাদে কেরানীগঞ্জের স্থানীয় মাদক ব্যবসায়ী মো. মোতালেবের সঙ্গে তাঁর যোগসাজশের তথ্য পাওয়া যায়। মাকসুদের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে ইয়াবা সংগ্রহ করে মোতালেবের কাছে সরবরাহ করতেন।

পরে একই রাতে আর্শিনগর এলাকায় মোতালেবকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হয়। তবে অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে তিনি ঘটনাস্থল থেকে চলে যান। তাঁকে গ্রেফতারে পরবর্তী আইনগত কার্যক্রম চলছে বলে জানিয়েছে ডিএনসি।

গ্রেফতার মাকসুদ আলম সবুজ মোহাম্মদপুর থানার জেনেভা ক্যাম্প এলাকার বাসিন্দা। আর মোতালেব (৩৫) কেরানীগঞ্জের আর্শিনগর এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় মাকসুদ ও মোতালেবের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে বিক্রির উদ্দেশ্যে ইয়াবা মজুত ও সংরক্ষণের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করা হয়েছে।

ডিএনসি জানিয়েছে, মাদকের সরবরাহ ও বিস্তার রোধে তাদের গোয়েন্দা কার্যক্রম ও অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর