বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
রায়গঞ্জে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে গুডনেইবারসের প্রশিক্ষণ কর্মশালা সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৬ লাখ টাকার গাঁজা জব্দ জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার পাগলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৬ কব্জি কাটা গ্রুপের ‘গুরু’ এক্সেল বাবুসহ ৬ জন গ্রেফতার: র‍্যাব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ঝটিকা মিছিল ‎
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বাবর-শাহীন-শাদাবকে ছেটে ফেলতে বললেন আফ্রিদি

অনলাইন ডেস্ক: / ৬৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
-ফাইল ছবি।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে পাকিস্তানের ভরাডুবি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখালেন সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তিনি বলেছেন, সিনিয়র ত্রয়ী বাবর আজম, শাহীন আফ্রিদি ও শাদাব খানকে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে একাদশ থেকে বাদ দিয়ে তরুণদের সুযোগ দেওয়া উচিত।

একটি টিভি আলোচনায় আফ্রিদি বলেন, আমার যদি সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকলে শাহীন, বাবর ও শাদাব—তিনজনকেই বসিয়ে দিতাম। নতুন ছেলেদের খেলাতাম, তাদের আত্মবিশ্বাস দিতাম। একই খেলোয়াড়দের বারবার সুযোগ দিয়ে লাভ কী, যদি তারা বড় ম্যাচে পারফর্মই না করে?

তিনি আরো বলেন, আমরা অনেক দিন ধরে এই খেলোয়াড়দের দেখছি। প্রত্যেকবার আশা করি বড় ম্যাচে তারা পারফর্ম করবে। তারা সিনিয়র খেলোয়াড়। যদি পারফর্মই না করে, তাহলে বেঞ্চে বসে থাকা জুনিয়রদের সুযোগ না দেওয়ার কারণ কী?

ভারতের বিপক্ষে ১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাবর আজম মাত্র ৭ বলে ৫ রান করেন। বড় ম্যাচে তার ধারাবাহিক ব্যর্থতা নিয়ে ইতোমধ্যেই প্রশ্ন উঠেছে। শাহীন আফ্রিদি বল হাতে ছিলেন সবচেয়ে ব্যয়বহুল। মাত্র ২ ওভারে ৩১ রান দেন তিনি, যার দুটি ওভারেই ১৬ করে রান খরচ হয়। এতে ভারতের ইনিংস শেষ দিকে গতি পায়। শাদাব খানও অলরাউন্ড পারফরম্যান্সে ব্যর্থ হন। এক ওভারে ১৭ রান দেওয়ার পাশাপাশি ব্যাট হাতে করেন ধীরগতির ১৪ রান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর