রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সর্বশেষ
তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান– সমাজকল্যাণ মন্ত্রীর পাথরঘাটায় জেলেদের নিয়ে কোস্ট গার্ডের মতবিনিময় সভা এনায়েতপুরের ১০ দিন ধরে নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধন যমুনার তীর রক্ষা বাঁধে ধস, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা জয়পুরহাটে মাদক সেবনের দায়ে বিএনপি নেতাকে অব্যাহতি নওগাঁয় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন, শোকজ করল কর্তৃপক্ষ মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী হরমুজ বন্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতি চীনের, যুক্তরাষ্ট্রের নয়: বিশ্লেষক ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে : র‌্যাব উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বিজয়-রাশমিকার বিয়ের কার্ড ‘ফাঁস’, যা বলছে ভারতীয় সংবাদমাধ্যম

অনলাইন ডেস্ক / ১০৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানার বিয়ের গুঞ্জন দীর্ঘদিনের। ‌‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’-এর মতো ব্লকবাস্টার সিনেমায় এই জুটির রসায়ন পর্দার বাইরেও প্রেমের গুঞ্জনে রূপ নিয়েছিল। তবে এবার সেই গুঞ্জন কয়েক ধাপ এগিয়ে গেল। ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে এই জুটির একটি কথিত ‘বিয়ের কার্ড’, যা ঘিরে এখন উত্তাল নেটপাড়া।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই আমন্ত্রণপত্রে দেখা যাচ্ছে, ওপরে বড় করে লেখা ‘বিজয় দেবরাকোন্ডা’। কার্ডের নিচে স্বাক্ষর হিসেবে লেখা আছে, ‘বিজয় (রাশমিকা ও আমার পক্ষ থেকে)’।

আমন্ত্রণপত্রের বয়ান অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের একটি হেরিটেজ ভেন্যুতে ঘরোয়া পরিবেশে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই তারকা জুটি। এরপর ৪ মার্চ হায়দরাবাদের বিলাসবহুল ‘তাজ কৃষ্ণা’ হোটেলে একটি জমকালো বিবাহোত্তর সংবর্ধনার (রিসেপশন) আয়োজন করা হবে।

ফাঁস হওয়া কার্ডটিতে লেখা রয়েছে, পরিবারের ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে আমি ও রাশমিকা আগামী ২৬.০২.২৬ তারিখে একটি ছোট ও ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছি। আমাদের এই নতুন যাত্রায় আপনাদের উপস্থিতি ও আশীর্বাদ এই মুহূর্তটিকে আরও বিশেষ করে তুলবে।

চলতি মাসের শুরু থেকেই উদয়পুরের ‘সিটি প্যালেস’-এর কিছু সাজসজ্জার ভিডিও ভাইরাল হয়েছিল। তখন থেকেই ভক্তদের ধারণা ছিল, বিজয়-রাশমিকার বিয়ের জন্যই রাজকীয় এই প্রাসাদ সাজানো হচ্ছে। তবে এই কার্ড বা বিয়ের তারিখ নিয়ে এখনো বিজয় বা রাশমিকা—কারও পক্ষ থেকেই কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

বিয়ের জল্পনার মাঝেই গত রবিবার (১৫ ফেব্রুয়ারি) হায়দরাবাদ বিমানবন্দরে বিজয় ও রাশমিকাকে একসঙ্গে দেখা গেছে। যদিও তারা ক্যামেরার সামনে একসঙ্গে পোজ দেননি, তবে একই সময়ে নিজেদের টিমের সঙ্গে তাদের বিমানবন্দরে প্রবেশ করতে দেখা যায়। এই ঘটনা ভক্তদের মনে বিয়ের গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।

এখন পর্যন্ত এই ভাইরাল আমন্ত্রণপত্রের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। অনেক অনুরাগী মনে করছেন এটি হয়তো ভক্তদের তৈরি করা কোনো এডিট, আবার কেউ কেউ একে ধ্রুব সত্য বলে ধরে নিয়েছেন। তারকা এই জুটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য না আসা পর্যন্ত বিষয়টি ধোঁয়াশাই থেকে যাচ্ছে।

সূত্র: নিউজ ১৮


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর