রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ১২৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মাসব্যাপী সিরাজগঞ্জের কাজিপুরে নিম্ন আয়ের মানুষের জন্যে টিসিবির মাধ্যমে খোলা বাজারে পণ্য-সামগ্রি বিক্রয়ের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ( ১৭ ফ্রেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মাঠে এই কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও মোস্তাফিজুর রহমান।সপ্তাহে একদিন এই পণ্য বিক্রি করা হবে। পণ্য সামগ্রির মধ্যে রয়েছে ২ কেজি মসুর ডাল, ১ কেজি খেজুর, ২ লিটার সয়াবিন, ১ কেজি চিনি ও ১ কেজি ছোলা বুট। প্রতিজন ৫৯০ টাকার বিনিময়ে এই পণ্যসামগ্রি সংগ্রহ করতে পারবেন। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সূত্রে জানা গেছে, কাজিপুর উপজেলা পরিষদ মাঠে সকাল ১০ টা থেকে ১ টা এবং মেঘাই ঘাট এলাকায় দুপুর ১ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত উন্মুক্ত ট্রাক থেকে পণ্য বিক্রয় করা হবে।

কাজিপুর উপজেলা নিবার্হী অফিসার পণ্য বিক্রির উদ্বোধন করে বলেন, “ নিম্ন আয়ের প্রান্তিক মানুষদেরকে কিছুটা স্বস্তি দিতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর