বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে নানা আয়োজনে বাংলা নববর্ষ বরণ বর্ণাঢ্য আয়োজনে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে পহেলা বৈশাখ উদযাপন কাজিপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ পালিত পূবাইল সাংবাদিক ক্লাবে পান্তা-ইলিশ উৎসব গাজীপুরে জামিনে বের হয়ে মামলা তুলে নিতে বাদীর ওপর হামলার চেষ্টা পটুয়াখালীর মহিপুরে কোস্ট গার্ডের সাফল্য: ৬টি অবৈধ জালসহ বোট জব্দ আগামী বৈশাখ থেকে প্রতিটি জেলায় গ্রামীণ ক্রীড়া উৎসব: ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান, মাদকসহ ১০ চোরাকারবারি গ্রেফতার উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন নববর্ষে রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

গুরুদাসপুরে পানির অপচয় রোধে ৫০জন কৃষককে নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

মোঃ রবিন খান, নিজস্ব প্রতিবেদক: / ৪০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

নাটোরের গুরুদাসপুরে পানির সঠিক ব্যবহার নিশ্চিত করতে কৃষকদের নিয়ে একদিনের কর্মশালা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করেন নবনির্বাচিত সংসদ সদস্য মো. আব্দুল আজিজ। কর্মশালায় স্থানীয় ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজের সভাপতিত্ব কর্মশালায় বিএনডিসি’র জেলা নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন, সহকারী কমিশনার (ভুমি) আসাদুল ইসলাম, বিএসডিসির সহকারী প্রকশৌলী সাইদুর রহমান, কৃষি কর্মকর্তা কে এম রাফিউল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আব্দুল আজিজ বলেন, কৃষিকাজে পানির বিকল্প নেই। আর অপরিহার্য পানির পরিমিত ব্যবহারের মাধ্যমে ভুগর্ভস্থ পানির চাপ কমানো সম্ভব। এ কর্মশালা কৃষকদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।

জানা গেছে, কৃষি কাজে প্রচলিত সেচ ব্যবস্থাপনায় ৪০ শতাংশ পানি অপচয় হয়। ভুগর্ভস্থ পানির যথাযথ ব্যবহার না হওয়ার ফলে পানিরস্তর ক্রমশ নিম্নমুখী। তাই পানির অপচয় রোধে প্রযুক্তিগত জ্ঞান ও নতুন নতুন প্রযুক্তির সাথে কৃষকদের পরিচিত করতে উপজেলা বিএডিসি অফিস এ কর্মশালার আয়োজন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর