শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
শীঘ্রই “তিস্তা মেগা প্রকল্প” বাস্তবায়ন করা হবে : পানি সম্পদ মন্ত্রী অসহায় ও দুঃস্থদের মাঝে বিভিন্ন উপকরণ তুলে দেন সাংসদ আবু সাইদ চাঁদ হানাইল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল রেজাউল কাদিরের কু-কর্মের আমলনামা ফাঁস পল্লী বিদ্যুৎ বিভাগের অবহেলায় শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু হৃদরোগ হাসপাতালে মোবাইল চুরির চেষ্টা,আনসারের হাতে আটক যুবক সিরাজগঞ্জ-বগুড়া রেলপথে রায়পুর জংশনের দাবিতে মানববন্ধন পেট্রোল-ডিজেলের বড় মূল্য হ্রাস পাকিস্তানে নেইমারের ফেরার দিনক্ষণ জানালেন কোচ আনচেলত্তি নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ইসরায়েল ও লেবাননের মধ্যে নতুন দফায় আলোচনার ঘোষণা যুক্তরাষ্ট্রের
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পারমাণবিক অস্ত্রের প্রস্তাব পেলে আনন্দের সঙ্গে গ্রহণ করতাম: জেলেনস্কি

অনলাইন ডেস্ক: / ১০৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
-ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

যুক্তরাজ্য বা ফ্রান্সের পক্ষ থেকে পারমাণবিক অস্ত্র সরবরাহের প্রস্তাব দেওয়া হলে কিয়েভ তা আনন্দের সঙ্গে গ্রহণ করতো বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শুক্রবার স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি এ কথা বলেন।

সাক্ষাৎকারে ইউক্রেন নাকি যুক্তরাজ্য ও ফ্রান্সের মাধ্যমে পারমাণবিক অস্ত্র পাওয়ার চেষ্টা করছে- রাশিয়ার এমন দাবির বিষয়ে তাকে প্রশ্ন করা হয়। এর জবাবে জেলেনস্কি বলেন এমন মন্তব্য করেন। তিনি বলেন, ‘কোনও প্রস্তাব পাইনি।’

এর আগে চলতি সপ্তাহে রাশিয়ার রাশিয়ান ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস অভিযোগ করে যে যুক্তরাজ্য ও ফ্রান্স সক্রিয়ভাবে কিয়েভকে একটি পারমাণবিক বোমা দেওয়ার উদ্যোগে কাজ করছে। সংস্থাটির দাবি, ব্রিটেন ও ফ্রান্স মনে করে, পারমাণবিক অস্ত্রের মালিকানা পেলে চলমান সংঘাতের অবসানে ইউক্রেন আরও অনুকূল শর্ত আদায় করতে পারবে।

এর আগে কিয়েভে নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি রাশিয়ার এসব অভিযোগ নাকচ করেন। তিনি সেগুলোকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আসন্ন শান্তি আলোচনার আগে চাপ সৃষ্টির কৌশল হিসেবে আখ্যা দেন। সূত্র: আনাদোলু এজেন্সি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর