যুক্তরাজ্য বা ফ্রান্সের পক্ষ থেকে পারমাণবিক অস্ত্র সরবরাহের প্রস্তাব দেওয়া হলে কিয়েভ তা আনন্দের সঙ্গে গ্রহণ করতো বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
শুক্রবার স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি এ কথা বলেন।
সাক্ষাৎকারে ইউক্রেন নাকি যুক্তরাজ্য ও ফ্রান্সের মাধ্যমে পারমাণবিক অস্ত্র পাওয়ার চেষ্টা করছে- রাশিয়ার এমন দাবির বিষয়ে তাকে প্রশ্ন করা হয়। এর জবাবে জেলেনস্কি বলেন এমন মন্তব্য করেন। তিনি বলেন, ‘কোনও প্রস্তাব পাইনি।’
এর আগে চলতি সপ্তাহে রাশিয়ার রাশিয়ান ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস অভিযোগ করে যে যুক্তরাজ্য ও ফ্রান্স সক্রিয়ভাবে কিয়েভকে একটি পারমাণবিক বোমা দেওয়ার উদ্যোগে কাজ করছে। সংস্থাটির দাবি, ব্রিটেন ও ফ্রান্স মনে করে, পারমাণবিক অস্ত্রের মালিকানা পেলে চলমান সংঘাতের অবসানে ইউক্রেন আরও অনুকূল শর্ত আদায় করতে পারবে।
এর আগে কিয়েভে নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি রাশিয়ার এসব অভিযোগ নাকচ করেন। তিনি সেগুলোকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আসন্ন শান্তি আলোচনার আগে চাপ সৃষ্টির কৌশল হিসেবে আখ্যা দেন। সূত্র: আনাদোলু এজেন্সি