বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সর্বশেষ
রামেবিতে অযোগ্যতার অভিযোগে পরিচালক নিয়োগ বাতিলের প্রক্রিয়া শুরু রাজশাহী বিভাগে ৪০ অদম্য নারীকে সম্মাননা, পাঁচজন সেরা ঘোষণা কাজিপুরে ভ্রাম্যমান অভিযানে ২ লাখ টাকা মূল্যের অবৈধ  জাল জব্দ ও ১জনকে অর্থদন্ড  রাজশাহীতে ফেসবুক লাইভে এসে তরুণীর আত্মহত্যা জামায়াত-এনসিপির দুর্গগুলো তছনছ হয়ে যাচ্ছে : গোলাম মাওলা রনি ঘরের মাঠে বিশ্বকাপে ভারতীয় ব্যাটারদের কঠিন পরীক্ষা পশ্চিম তীরে দখলদারত্ব নিয়ে ইসরাইলকে ২০ দেশের নিন্দা নড়াইলে শিশুর মরদেহ উদ্ধার জয়পুরহাটে নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন,৩ কারখানাকে জরিমানা জয়পুরহাটে পল্লী বিদ্যুতের লঙ্কাকাণ্ড, ৬১ হাজার টাকার বিল ১ হাজারে সারা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পশ্চিম তীরে দখলদারত্ব নিয়ে ইসরাইলকে ২০ দেশের নিন্দা

অনলাইন ডেস্ক: / ২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

ইসলামী, আরব এবং ইউরোপীয়সহ ২০টি দেশ ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে ইসরাইলের আগ্রাসন এবং অবৈধভাবে দখলদারত্ব সম্প্রসারণের নিন্দা জানিয়েছে।

এক বিবৃতিতে তারা জোর দিয়ে বলেছে, ইসরায়েলি বসতি স্থাপন অবৈধ এবং তাদের সম্প্রসারণ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। বিবৃতিতে পশ্চিম তীরের দিকে ইসরায়েলের অবৈধ পদক্ষেপগুলো এই অঞ্চলে শান্তি অর্জনের প্রচেষ্টাকে দুর্বল করার পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য নেতিবাচক পরিণতি বয়ে আনবে বলে সতর্ক করা হয়েছে।

বিবৃতিতে তুরস্ক, কাতার, ফ্রান্স এবং ব্রাজিলসহ ২০টি পররাষ্ট্রমন্ত্রীরা সাক্ষার করেছেন। এতে ইসরায়েলকে অবিলম্বে সিদ্ধান্তগুলো প্রত্যাহার করে আন্তর্জাতিক বাধ্যবাধকতাগুলোকে সম্মান করার এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের আইনি ও প্রশাসনিক অবস্থা স্থায়ীভাবে পরিবর্তনকারী পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

২০টি দেশ আল-কুদসসহ ১৯৬৭ সাল থেকে জনসংখ্যার কাঠামো এবং ক্ষেত্রের অবস্থার পরিবর্তনের বিরুদ্ধে তাদের দৃঢ় বিরোধিতাও প্রকাশ করেছে।

সূত্র: আলজাজিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর