বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সর্বশেষ
হরমুজ খোলা নিয়ে ধোঁয়াশা, এশিয়ায় সামান্য বাড়লো জ্বালানি তেলের দাম আগামী ৫ দিন বৃষ্টির আভাস প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন ব্রেট লি নানা আয়োজনে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত  কাজিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস- উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে খানসামায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কুড়িগ্রামে বিকাশ ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর সম্পর্কে সচেতনতা বাড়াতে মতবিনিময় পাচ ঠাকুরীতে পল্লী বাধন উন্নয়ন সংস্থার ম্যানেজার গ্রাহকের লক্ষ লক্ষ টাকা নিয়ে উধাও সিরাজগঞ্জের তাড়াশে খালকুলা বাজার এলাকায় বাসের চাপায় নিহত ১ সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে জুলাই গণঅভুর্থান দিবস
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজশাহীতে ফেসবুক লাইভে এসে তরুণীর আত্মহত্যা

রাজশাহী প্রতিনিধি : / ১৪২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

রাজশাহীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক তরুণী।

বুধবার দুপুরে নগরীর রাজপাড়া থানার কাদের মন্ডলের মোড় এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।

নিহত তরুণীর নাম রজিনা সরকার পাখি (২১)। তিনি দুই বছর ধরে তার পালিত মা রোজী খাতুনের (৪০) সঙ্গে ওই বাড়িতে ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি নওগাঁর সাপাহারে। বাবার নাম ইদ্রিস আলী।

আত্মহত্যার আগে রেজিনা তার ফেসবুক আইডিতে আবেগঘন কিছু পোস্ট দেন। মৃত্যুর চার ঘণ্টা আগে তিনি লেখেন, আজকে আমার শেষ দিন। আল্লাহ মাফ করুক জানি না জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব। পৃথিবীতে আমার জন্য কোন সুখ নেই আল্লাহ হাফেজ প্রিয় বন্ধুরা।

মৃত্যুর ঠিক দুই ঘণ্টা আগে তিনি লিখেন, বিদায় এই সুন্দর পৃথিবী। এছাড়াও মৃত্যুর আগমুহূর্তে সেই কথিত প্রেমিকের উদ্দেশ্যে লেখেন “আই লাভ ইউ” ও আই মিস ইউ লিখে পোস্ট করেন এবং ফেসবুক লাইভে থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে মেয়েটির সঙ্গে একটা ছেলের সম্পর্ক ছিল। তার সঙ্গে মনোমালিন্যের জের ধরেই আত্মহত্যার ঘটনা ঘটেছে। আত্মহত্যার আগে ফেসবুকে লাইভে ছিল, পাশাপাশি নিজের আইডিতে আত্মহত্যার কথা উল্লেখ করে একাধিক পোস্ট দিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর