শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন ‘দর্শক এখন সচেতন’, বলিউডের অন্ধ অনুকরণপ্রবৃত্তি নিয়ে কারিনার তোপ আইফোন ডুও: অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, চমকে দেবে যেসব সুবিধা দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ কোনো আগ্রাসনে ‘ধ্বংস হবে না ইরানের পরমাণু সক্ষমতা’, বড় অগ্রগতির দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৫০ পাকিস্তান কি ইরানের বিপক্ষে যুদ্ধে নামছে?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

উল্লাপাড়ায় ব্র্যাক ব্যাংক শাখার ব্যবস্থাপকের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ / ১৫৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১ মার্চ, ২০২৬

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ব্র্যাক ব্যাংক শাখার ব্যবস্থাপক মনিরুল ইসলাম এর বিরুদ্ধে ঘুষ দাবি, দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ মার্চ) সকাল ১০টায় ব্র্যাক ব্যাংকের সামনে পৌরশহরের ভুক্তভোগী পরিবারের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে লিখিত বক্তব্য পাঠ করেন উল্লাপাড়া বাজারের ভাই ভাই স্টোরের স্বত্বাধিকারী মো. শহিদুল ইসলাম। তিনি অভিযোগে বলেন, ২০২৪ সালে ৫ মে তিনি ব্র্যাক ব্যাংক পিএলসি উল্লাপাড়া শাখা থেকে ৫২ লাখ টাকা ব্যবসায়িক ঋণ গ্রহণ করেন। একইসঙ্গে কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানিতে ৫৭ লাখ টাকার অগ্নি বীমা সম্পাদন করেন।
গত ২৭ নভেম্বর ২০২৪ তারিখ রাত আনুমানিক ১২টার দিকে তার ‘ভাই ভাই স্টোরে’ অগ্নিকাণ্ড সংগঠিত হয়ে সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১ কোটি ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয় বলে দাবি করেন প্রোপাইটর শহিদুল ইসলাম।
অভিযোগে তিনি আরও বলেন, ঘটনার পর ব্যাংকের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে ঋণ মওকুফ ও বীমার সম্পূর্ণ অর্থ ৫৭ লাখ টাকার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। এদিকে শাখা ব্যবস্থাপক মো. মনিরুল ইসলাম বিভিন্ন অজুহাতে বিষয়টি দীর্ঘসূত্রতায় পেলে তাকে ঘুরাচ্ছেন বলে অভিযোগ শহিদুলের।
তিনি আরও দাবি করেন, ব্যাংক ম্যানেজার বিভিন্ন সময়ে তার কাছ থেকে ঋণের কিস্তির টাকা উত্তোলন করে তা আত্মসাৎ করেছেন। পাশাপাশি ৩০ লাখ টাকা ঘুষ দাবি করে নতুন করে এক কোটি ২০ লাখ টাকার ঋণ ও বীমার অর্থ পাইয়ে দেওয়ার আশ্বাস দেন বলেও অভিযোগ করেন তিনি। পরে ঘুষ দিতে অস্বীকার করায় ঋণ সুবিধা ও বীমার অর্থ নানা তালবাহানা করে চলেছেন ব্যাংক ম্যানেজার মনিরুল।
মানববন্ধনে প্রতারণার শিকার দাবি করে মো. শহিদুল ইসলাম কাফনের কাপড় পরে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য দেন। তিনি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর