রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বেলকুচি উপজেলা ছাত্র শিবিরের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: / ১০৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬


বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা শাখার ২০২৬ সালের কমিটি গঠন সম্পন্ন হয়েছে। সাথীদের প্রত্যক্ষ ভোটে এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আরিয়ান ইসমাইল এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কাওছার মাহমুদ।

মঙ্গলবার দুপুরে বেলকুচি পৌর এলাকার শেরনগরস্থ দলীয় কার্যালয়ে ২০২৬ সেশনের জন্য প্রত্যক্ষ ভোটে ছাত্রশিবিরের বেলকুচি উপজেলা শাখার কমিটির নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষনা করেন সিরাজগঞ্জ জেলা শিবির সভাপতি আব্দুল আজিজ।

কমিটি গঠন উপলক্ষ্যে দ্বায়িত্বশীল সমাবেশে বেলকুচি উপজেলা জামায়াতের সেক্রেটারী সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারী মাহবুবুর রশিদ শামীম, উপজেলা ছাত্র শিবিরের সদ্য বিদায়ী সভাপতি হাফেজ ইউসুফ আলী বাবু ও জেলা সাংস্কৃতিক সম্পাদক তাউ উদ্দিন তালহা প্রমূখ বক্তব্য রাখেন।

এদিকে আগামী এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর