শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ
নাটোরে পাওয়ার গ্রিডে লুণ্ঠিত সোয়া কোটি টাকার মালামালসহ ১৩ডাকাত গ্রেফতার মসজিদের ৫ম তলার নির্মাণকাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আমিনুল হক তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান, গ্রেফতার ৬৯ কমলাপুরে অপহৃত শিশুকে উদ্ধার: আনসার সদস্যদের মানবিকতায় ফিরে পেল পরিবার কাজের প্রলোভনে অপহরণ, ৭ দিন পর টেকনাফে ৩ যুবক উদ্ধার কম্বোডিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্ক বার্তা দিল্লিতে বিমানবন্দরের রানওয়েতে দুই বিমানের সংঘর্ষ বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ইরান যুদ্ধের কারণে ইউরোপের কয়েকটি দেশে নির্ধারিত সময়ে অস্ত্র সরবরাহ করবে না যুক্তরাষ্ট্র গাড়ির ভেতর থেকে কিশোরীর গলিত মরদেহ উদ্ধারের ঘটনায় গায়ক গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজশাহী নগরীতে ৪ মাদক কারবারী গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি : / ৫৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

রাজশাহী নগরীতে পৃথক অভিযানে চারজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১ মার্চ) রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট, দেশি মদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: মোঃ মিঠু ইসলাম (৩৩), সে নগরীর পবা থানার বসন্তপুর গ্রামের মোঃ মকসেদ আলীর ছেলে, মোঃ নিশার আহম্মেদ সাগর (২৭), সে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম চারখুটার মোড় এলাকার মোঃ মাহাবুবুর রহমানের ছেলে, মোঃ জিম (২৫), সে বগুড়া জেলার আদমদীঘি থানার সান্তাহার গ্রামের বাসিন্দা (বর্তমানে বোয়ালিয়া থানার ঘোড়ামারা এলাকায় বসবাসরত) মোঃ মঞ্জুরুল হকের ছেলে ও মোঃ জনি (৩৬), সে রাজপাড়া থানার ভাটাপাড়া গ্রামের মোঃ ফজলুল হকের ছেলে।

মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, গত সোমবার রাতভর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে কর্ণহার ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ মিলিলিটার দেশি মদ ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর