মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ
যে ছয় পদক্ষেপে তামিলনাড়ুর রাজনীতিতে চমক দেখালেন ‌থালাপতি বিজয় মার্কিন পতাকাবাহী দুটি জাহাজ হরমুজ অতিক্রম করেছে, দাবি সেন্টকমের ক্যারিকের মধ্যে ফার্গুসনের সেই জাদু আছে : কুনহা মেসেজিং অ্যাপের বাজারে আসছে ‘এক্সচ্যাট’ মানুষের নিরাপত্তা বিধানে অপরাধের সিন্ডিকেট ভাঙতে হবে : সাইফুল হক সিরাজগঞ্জে শেখ হাসিনাসহ ৩৭৭ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাজশাহীতে অপরাহ্নের নৃত আয়োজনে শতাধিক প্রতিষ্ঠানের অংশগ্রহণ কাজিপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত  নানার পৈত্রিক বাড়ির ভিটা ওয়ারিশিয়ান দাবিতে নাতীর জোরপূর্বক দখলের অভিযোগ, আহত-২  সরকার দক্ষ খেলোয়াড় তৈরির কাজ করছে- এমপি আলিম
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ফেব্রুয়ারিতে পথে মৃত্যু ৪৭৭ জনের

অনলাইন ডেস্ক: / ৮৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

সদ্য বিদায়ি মাস ফেব্রুয়ারিতে সড়ক, রেল ও নৌপথে ৪৭৭ জনের মৃত্যু হয়েছে। সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে ফেব্রুয়ারি মাসে মোট ৪৮৮টি দুর্ঘটনা ঘটে। এদের মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও মৃত্যু সড়ক পথে।

আজ বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

যাত্রী কল্যাণ সমিতির দেওয়া তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে দেশে ৪৪৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন ৪৪৭ জন এবং ১১৮১ জন আহত হয়েছেন। একই সময়ে রেলপথে ৩৪টি দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু ও ১১ জন আহত হয়েছেন। ৬টি দুর্ঘটনায় চারজনের মৃত্যু ও পাঁচজন আহত হয়েছে নৌ পথে।

ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেলে। এই মাসে ১৫১টি দুর্ঘটনা ঘটে মোটরসাইকেল কেন্দ্রিক। এতে ১৬৭ জন নিহত ও ১৩৭ জন আহত হয়েছেন। যা মোট দুর্ঘটনার ৩৩ দশমিক ৭০ শতাংশ।

বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে, যেখানে ১১৩টি দুর্ঘটনায় ১১৫ জন নিহত ও ৩৮৭ জন আহত হয়েছেন। বিপরীতে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে বরিশাল বিভাগে, সেখানে ২২টি দুর্ঘটনায় ১৯ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর