শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ
জয়পুরহাটে মাদ্রাসাছাত্রীকে পিটিয়ে জখম,থানায় মামলা শ্রীলঙ্কায় শুরু হয়েছে সার্ক প্রধান ভেটেরিনারি কর্মকর্তাদের সভা সিরাজগঞ্জে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পাবনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে অর্থনৈতিক শুমারি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রায়গঞ্জে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে গুডনেইবারসের প্রশিক্ষণ কর্মশালা সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৬ লাখ টাকার গাঁজা জব্দ জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

হঠাৎ দুবাইবাসীর ফোনে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার জরুরি সতর্কতা

অনলাইন ডেস্ক: / ১২০ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে দুবাইয়ের বাসিন্দাদের ফোনে জরুরি সতর্কতা পাঠিয়েছে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বার্তায় সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা উল্লেখ করে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার এই সতর্কবার্তা পাওয়ার পর অনেক বাসিন্দা উদ্বেগ প্রকাশ করেন। বার্তায় বলা হয়, বর্তমান পরিস্থিতির কারণে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি রয়েছে। তাই সবাইকে দ্রুততম সময়ের মধ্যে নিকটস্থ নিরাপদ ভবনে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই সতর্কবার্তায় আরও বলা হয়েছে, আশ্রয়ে যাওয়ার সময় জানালা, দরজা এবং খোলা জায়গা থেকে দূরে থাকতে হবে। নিরাপত্তার স্বার্থে নির্দেশনাগুলো অনুসরণ করার জন্য বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সূত্র: আল-জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর