শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সর্বশেষ
রাজশাহীতে ৫ আগস্টে প্রকাশ্যে গুলি ছোড়া সুটার সাফির বিরুদ্ধে অজ্ঞাত কারণে হয়নি হত্যা মামলা! কামারখন্দে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্ভোদন করলেনঃকায়েস কামারখন্দে শ্রমিকদের সাথে মতবিনিময় সভা ও বৃক্ষ রোপন বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন,  আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট জয়পুরহাটে তিন খাদ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে ডিমলায় বিক্ষোভ-সমাবেশ গ্যাস সংকট নিয়ে দুঃসংবাদ দিলেন জ্বালানিমন্ত্রী পল্লবীতে নিষিদ্ধ সংগঠনের মিছিল, গ্রেফতার ১৭ কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেল র‍্যাব নোয়াখালীতে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পশ্চিম এশিয়ার সংকট বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে: রাজনাথ সিং

অনলাইন ডেস্ক: / ১৪০ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
-ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ছবি: এএনআই

পশ্চিম এশিয়ার অস্থিতিশীল পরিস্থিতি সম্পর্কে কঠোর সতর্কতা জারি করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ক্রমবর্ধমান সংঘাতকে ‘অত্যন্ত অস্বাভাবিক’ এবং বিশ্বব্যাপী জ্বালানি নিরাপত্তার জন্য সরাসরি হুমকি বলেও উল্লেখ করেছেন তিনি।

তার অভিমত এই অঞ্চলের পরিস্থিতি গোটা বিশ্বের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলতে পারে।

শুক্রবার কলকাতায় ‘সাগর সংকল্প: ভারতের সামুদ্রিক গৌরব পুনরুদ্ধার’ সম্মেলনে তিনি মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর আন্তর্জাতিক বাণিজ্য রুটের অনিশ্চিত অবস্থার কথা তুলে ধরেন।

রাজনাথ বলেন, ‘পশ্চিম এশিয়ায় যা ঘটছে তা অত্যন্ত অস্বাভাবিক। পশ্চিম এশিয়ার পরিস্থিতি কোনদিকে এগোতে পারে সে সম্পর্কে এই পর্যায়ে কোনও দৃঢ় মন্তব্য করা কঠিন।’

তিনি বলেন, ‘আমরা যদি হরমুজ প্রণালী বা সমগ্র পারস্য উপসাগরীয় অঞ্চলের দিকে তাকাই, তাহলে বিশ্বের জ্বালানি নিরাপত্তার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। যখন এই অঞ্চলে কোনো অস্থিরতা বা ব্যাঘাত ঘটে, তখন তা সরাসরি তেল ও গ্যাস সরবরাহের ওপর প্রভাব ফেলে। শুধু তাই নয়, আমরা কেবল জ্বালানি খাতে নয়, অন্যান্য ক্ষেত্রেও সরবরাহ শৃঙ্খলে ব্যাঘাত ঘটতে দেখছি। এই অনিশ্চয়তার সরাসরি প্রভাব অর্থনীতি ও বিশ্ব বাণিজ্যের ওপর পড়ছে।’

রাজনাথ সিংয়ের মতে, বর্তমান পরিস্থিতি আবারও সমুদ্রের গুরুত্ব প্রতিফলিত করেছে। তিনি বলেন, ‘বিশ্বব্যাপী ভূ-রাজনীতির পরিবর্তনের এই যুগে, সমুদ্র আবারও বিশ্বের শক্তি ভারসাম্যের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। এমন সময়ে, একটি প্রধান সামুদ্রিক রাষ্ট্র (মেরিটাইম নেশন) হিসেবে ভারতের দায়িত্ব হলো ক্ষমতা, স্পষ্ট দৃষ্টিভঙ্গি এবং আত্মবিশ্বাসে সঙ্গে নেতৃত্ব প্রদান করা।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর