বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সর্বশেষ
কাজিপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের ক্রাশ প্রোগ্রাম উদ্বোধন কাজিপুরে নবাগত ইউএনওর সঙ্গে ক্যাবের মতবিনিময়  কাজিপুরে জব্দকৃত সার ন্যায্যমূল্যে বিক্রি, তিন জন কে অর্থদণ্ড কালিয়াকৈরে টাকা ছাড়া সেবা মিলেনা ফুলবাড়িয়া ইউপি পরিষদে হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা ডিজিএমের পদত্যাগ দাবিতে উল্লাপাড়ায় আমান ফিডের শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসভবনের গেটে বজ্রপাতে আগুন উল্লাপাড়ায় আমান ফিড মিলের শ্রমিকদের ধর্মঘট ও মানববন্ধন সিংড়ায় অবৈধভাবে সার মজুত, চার ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড সিংড়ায় রফিকুলের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজশাহীর সীমান্তে বিপুল পরিমান ভারতীয় মদ ও ট্যাপেন্টাডল জব্দ

রাজশাহী প্রতিনিধি : / ১৪১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

রাজশাহীর সীমান্তবর্তী এলাকায় পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)। তবে অভিযানের সময় মাদক কারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার (৬ মার্চ) বিজিবি-১, সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে নগরীর কাটাখালী থানার খানপুর পশ্চিমপাড়া এলাকায় পদ্মা নদীর চরের ঝাউ বনের মধ্যে অভিযান চালিয়ে ৭৯ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। একই

সময় চারঘাট থানার ঝিকরা এলাকার একটি আমবাগানে তল্লাশি চালিয়ে আরও ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
এ ছাড়া একই দিন দুপুর সোয়া ২টায় গোদাগাড়ী উপজেলার খোলাবোনা এলাকায় পদ্মা নদীর পাড়ের ঝাউ বাগানে অভিযান চালিয়ে ২৩৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। ৈবিজিবি জানায়, জব্দকৃত মাদকদ্রব্য আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর