বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন ‘দর্শক এখন সচেতন’, বলিউডের অন্ধ অনুকরণপ্রবৃত্তি নিয়ে কারিনার তোপ আইফোন ডুও: অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, চমকে দেবে যেসব সুবিধা দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ কোনো আগ্রাসনে ‘ধ্বংস হবে না ইরানের পরমাণু সক্ষমতা’, বড় অগ্রগতির দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৫০ পাকিস্তান কি ইরানের বিপক্ষে যুদ্ধে নামছে?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজশাহী নগরীতে মাদক কারবারী গ্রেফতার ৪

রাজশাহী প্রতিনিধি : / ১৩৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৭ মার্চ, ২০২৬

রাজশাহী নগরীতে চারজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (৬ মার্চ) নগরীতে রাতভর বেলপুকুর, রাজপাড়া, কাশিয়াডাঙ্গা ও বোয়ালিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৩৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো: মোঃ রবিউল আলম (৩৬), সে নগরীর বেলপুকুর থানার বেলপুকুর মধ্যপাড়া এলাকার মৃত ওসমান গনির ছেলে, মোঃ আল আমিন (৩৮), সে রাজপাড়া থানার আলীগঞ্জ বাথানপাড়া এলাকার মোঃ নরুল ইসলামের ছেলে, মোঃ রবিন (৩৮), সে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পীরসাহেবপাড়া (চারখুটার মোড়) এলাকার মোঃ আব্দুর রহমানের ছেলে ও মোঃ মাসুম (৩৪), সে নগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া মিরের চক গ্রামের মোঃ সিদ্দিক ওরফে ইসমাইলের ছেলে।

শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, শুক্রবার রাতে নগরীর চার থানা পুলিশের অভিযানে ৩৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা-সহ চারজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর