রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
ভোলার অবৈধ ট্রলিং বোট জব্দ, ৩ জেলে আটক এডিবির বাজেট সহায়তায় বাড়ল দেশের রিজার্ভ ইরানের সঙ্গে নতুন চুক্তি নিয়ে ধোঁয়াশায় ওবামা জেলখানায় ২১৫ পিস ইয়াবা, ২ ডেপুটি জেলারের মাদক কারবার ফাঁসে তোলপাড় যে প্রক্রিয়ায় গ্রেপ্তার হলেন সাবেক আইজিপি বেনজীর দিনাজপুরে সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত ব্রাহ্মণবাড়িয়ায় সেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর গঠনে নীতিপত্র প্রকাশ রাজশাহী নগরীতে বাড়ি দখলের অভিযোগ: সংবাদ সম্মেলনে বিএনপি নেতার প্রতিবাদ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বিকল্পধারা বাংলাদেশ-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: / ১২২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৭ মার্চ, ২০২৬



শনিবার ( ০৭ মার্চ) ১৭ রমজান নতুন বাজারস্থ মোঘল পার্টি সেন্টারে বিকল্পধারা বাংলাদেশের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব ওবায়দুর রহমান মৃধা আগত অতিথিদের স্বাগত জানান। দোয়া অনুষ্ঠানে বক্তারা ইরান এবং ইসরাইল -যুক্তরাষ্ট্র যুদ্ধের কঠোর সমালোচনা করেন। বক্তারা মনে করেন মুসলিম উম্মাহর নিরাপত্তার কথা ভেবে বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের এই বর্বচিত যুদ্ধের অবসানে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে। যুদ্ধ মানেই ধ্বংস আর প্রাণহানি। কত শিশুর মৃত্যু হচ্ছে? আগামীর পৃথিবী যুদ্ধের কারণে বাসযোগ্য থাকবে না তা হতে পারে না। যুদ্ধ নয় আমরা শান্তি চাই। সমস্ত মানবতার শত্রুকে আল্লাহ সুবহানাহু তাআলা পরাজিত করুন। মুসলমানদের হৃদয়কে জিহাদের শক্তি দিন।

ইফতার মাহফিলে বিকল্পধারা বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট প্রয়াত অধ্যাপক (ডা.) একিউএম বদরুদ্দোজা চৌধুরী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দলের বর্তমান প্রেসিডেন্ট মেজর (অব.) আবদুল মান্নান অসুস্থ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন। তাঁর শারীরিক সুস্থতা কামনা করেও আল্লাহর দরবারে দোয়া করা হয়।

বাংলাদেশ থেকে সবধরনের অন্যায় অবিচার দূর করতে সুশাসন প্রতিষ্ঠা হোক এই দোয়া করা হয়। দেশ পরিচালনায় বর্তমান সরকার সমতার অধিকার প্রতিষ্ঠা করবে এই আশাও বক্তারা ব্যাক্ত করেন।

ইফতার মাহফিলে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য ওবায়দুর রহমান মৃধা, মো. ওয়াসিমুল ইসলাম, মোহসিন চৌধুরী, আসাদুজ্জামান বাচ্চু, জুবরান গাজী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তাজরিনা মান্নান, সহ-সভাপতি ড. নোমান, আমিনুল ইসলাম বুলু, মোস্তফা সারোয়ার, আরিফুল হক সুমন, জাকারিয়া স্বপন, মিজানুর রহমান মৃধা চন্দন, সনি আদিত্য,মিজানুর রহমান রিটু, মো. শাহিন খান সুভেল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর