রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সর্বশেষ
রাজশাহী নগরীতে বাড়ি দখলের অভিযোগ: সংবাদ সম্মেলনে বিএনপি নেতার প্রতিবাদ যুব খাতে ইতিবাচক পরিবর্তন ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকার বদ্ধপরিকর: ক্রীড়া প্রতিমন্ত্রী তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৭০ সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার জামিন বিশ্বকাপ না জিতেও জার্সিতে সাত তারকা, মিশরকে সতর্ক করল ফিফা গুম-নির্যাতন: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ মেক্সিকোতে গুলিতে মেয়র নিহত বাহ্যিক সাজসজ্জা মানুষের মর্যাদার মানদণ্ড নয় শিশুর মেধা বিকাশে গুরুত্ব দিতে হবে- আলীম এমপি চীন সফর শেষে দেশে ফিরলেন ডেপুটি স্পিকার ও সংসদীয় প্রতিনিধি দল
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাবিতে যুবলীগ নেতার নিয়োগ ১০ লাখ টাকা মিট হয়েছে দাবি কর্মচারীর

রাজশাহী প্রতিনিধি : / ১০৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৭ মার্চ, ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উপ-উপাচার্য (শিক্ষা) দপ্তরে মজুরি ভিত্তিক অফিস সহায়ক হিসেবে সদ্য যোগ দেওয়া এক কর্মচারীর চাকরি নিয়ে অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। ওই কর্মচারী নিজেই চাকরির জন্য প্রায় ১০ লাখ টাকা মিট হয়েছে বলে দাবি করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গোলাম রাব্বানী নামে ওই ব্যক্তি গত মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) উপ-উপাচার্য (শিক্ষা) দপ্তরে অফিস সহায়ক পদে যোগদান করেন। তিনি রাজশাহী নগরীর কাটাখালি এলাকার কুখুন্ডি গ্রামের বাসিন্দা।
গোলাম রাব্বানী স্থানীয়ভাবে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত ছিলেন। তিনি হরিয়ান ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় এলাকার সিনিয়র নেতারা আমাকে যুবলীগের ওই দায়িত্ব দিয়েছিলেন। তবে এখন আর রাজনীতি করি না।
চাকরি পাওয়ার বিষয়ে জানতে চাইলে গোলাম রাব্বানী দাবি করেন, চাকরির জন্য মোট ১০ লাখ টাকা লেনদেনের কথা হয়েছে। কিছু টাকা দিয়েছি, চাকরি পারমেন্ট হলে বাকি টাকা দেব। তবে এ বিষয়ে তিনি কোনো ব্যক্তি বা বিশ্ববিদ্যালয়ের কোন কর্মকর্তা বা কর্মচারীর নাম প্রকাশ করেননি।

এদিকে উপ-উপাচার্য (শিক্ষা) দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক মো. ফরিদ উদ্দিন খান বলেন, তার দপ্তরে কর্মীর প্রয়োজন ছিল। সে কারণে তিনি কর্তৃপক্ষের কাছে জনবলের চাহিদা পাঠান। তিনি বলেন, আমার দপ্তরে লোকের প্রয়োজন ছিল, তাই চাহিদা দিয়েছিলাম। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে নিয়োগ দিয়েছে। তবে এটি স্থায়ী পদ নয়, মজুরি ভিত্তিক ডেইলি বেসিসে নিয়োগ দেওয়া হয়েছে। তবে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট মহলে আলোচনা শুরু হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর