শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সর্বশেষ
চৌহালীতে আতাফল দেয়ার কথা বলে শিশুকে পাষবিক নির্যাতন তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান, গ্রেফতার ৬৩ সলঙ্গায় তিন ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে অস্ত্র উদ্ধার, কুখ্যাত সন্ত্রাসী ডন রাসেল আটক যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও মারা গেছেন এসএসসির প্রশ্নপত্র দেয়ার নামে টাকা হাতিয়ে নিচ্ছিল চক্র, অতঃপর… সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়তে চায় সরকার : প্রধানমন্ত্রী রায়গঞ্জে ধান কাটায় বাধা ও হয়রানির অভিযোগে ভূমিহীনদের সংবাদ সম্মেলন সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সারা দেশে সতর্কতা জোরদার কাজিপুরে স্বাধীনতা স্কয়ারের মুর‍্যালের কালো কাপড় অপসারণ, আলোচনায় ছাত্রলীগ নেতা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শেরপুরে রাস্তায় রশি টেনে গতিরোধ: গাছে বেঁধে মোটরসাইকেল ও লাখ টাকা লুট

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: / ৫৮ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬


বগুড়ার শেরপুর উপজেলায় গভীর রাতে রাস্তায় রশি দিয়ে ব্যারিকেড তৈরি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ দুর্বৃত্তরা দুই মোটরসাইকেল আরোহীকে বেধড়ক মারধর করে গাছের সঙ্গে বেঁধে নগদ লক্ষাধিক টাকা, মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল লুট করে নিয়ে গেছে। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তোভোগি মোস্তাক আহম্মেদ। এর আগে রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর-দোয়ালসাড়া আঞ্চলিক সড়কের বোয়াইল জোর চড়া এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন- মির্জাপুর ইউনিয়নের মাকড়কোলা গ্রামের হায়দার আলীর ছেলে মোস্তাক আহমেদ (৫১) এবং রাজবাড়ি এলাকার রফিকুল ইসলামের ছেলে মুকুল হোসেন (২৩)। স্থানীয়রা জানান, সড়কটি রাতে বেশ নির্জন থাকে। সম্প্রতি ওই এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ায় যাতায়াতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগী মোস্তাক আহম্মেদ জানান, রবিবার রাতে বালুর বিল পরিশোধ করার জন্য তারা দুজন একটি মোটরসাইকেলে করে মির্জাপুরের দিকে যাচ্ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে তারা মির্জাপুর-দোয়ালসাড়া আঞ্চলিক সড়কের বোয়াইল জোর চড়া এলাকায় পৌঁছান। এ সময় অন্ধকার রাস্তায় ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ দল রশি টেনে তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে তাদের দুজনকে মারধর করে সড়কের পাশের একটি গাছের সঙ্গে বেঁধে ফেলা হয়। এরপর তাদের সঙ্গে থাকা নগদ ১ লাখ ৫ হাজার টাকা, ১টি মোবাইল ফোন এবং ব্যবহৃত ‘জিকসার এসএফ’ মডেলের মোটরসাইকেলটি নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি অভিযোগ পেয়েছি। তবে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি এটি কোনো ডাকাত দলের কাজ নয়, এটি ছিনতাইকারীদের ঘটনা। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অপরাধী যেই হোক, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর