রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রায়গঞ্জে ২ ইটভাটা গুড়িয়ে দিলো প্রশাসন

নিজস্ব প্রতিবেদকঃ / ১১১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬


সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অনুমোদনহীন ইটভাটার বিরুদ্ধে চালানো হয়েছে। পরিবেশ অধিদপ্তর উদ্যোগে ভ্রাম্যমান আদালত দুটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে। একই সময় ছয়টি ইটভাটাকে মোট ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন। এ সময় সিরাজগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম, প্রসিকিউটর শাহিন আলমসহ পুলিশ সদস্য ও র‌্যাব-১২, ফায়ার সার্ভিসের কর্মীরা ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম জানান, উপজেলার কয়েকটি ইটভাটা অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছিল এবং পরিবেশ সংরক্ষণসংক্রান্ত বিভিন্ন বিধি লঙ্ঘন করা হচ্ছিল- এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে পরিচালিত মেসার্স বর্ণ ব্রিকস ও মেসার্স আরএফবি ব্রিকস ইটভাটার স্থাপনা ভেঙে দেওয়া হয়। এছাড়াও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধনী২০১৯) এর ৫(১) ও ১৫(১) ধারায় এসব ভাটাকে জরিমানা করা হয়। জরিমানাকৃত ভাটাগুলোর মধ্যে রয়েছে- মেসার্স বর্ণ ব্রিকসকে ২ লাখ টাকা, মেসার্স প্রত্যয় ব্রিকসকে ৩ লাখ ৫০ হাজার টাকা, মেসার্স এডিবি ব্রিকসকে ৩ লাখ টাকা, মেসার্স লামইয়া ব্রিকসকে ৩ লাখ টাকা, মেসার্স মামা-ভাগ্নে ব্রিকসকে ৫ লাখ টাকা এবং মেসার্স আরএফবি ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে ইটভাটা পরিচালনার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে,

নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল জানান, পরিবেশ দূষণ রোধ, কৃষিজমি রক্ষা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় অনুমোদনহীন ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর