বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিংড়ায় জাতীয় দুর্যোগ দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

মোঃ রবিন খান, নিজস্ব প্রতিবেদক: / ৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১১ মার্চ, ২০২৬

“দুর্যোগের প্রস্তুতিতে লড়বো তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের সিংড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে ভুমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০মার্চ) সকাল ১১ টায় দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে সিংড়া কোর্ট মাঠে শিক্ষার্থী সহ বিভিন্ন পেশাজীবি মানুষের সম্মুখে অগ্নি নির্বাপণ ও উদ্ধার বিষয়ে জনসচেতনতা মুলক মহড়া প্রদক্ষিন করা হয়।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সিংড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) মিঠুন কুন্ডু, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদাৎ হোসেন, উপজেলা সহকারী প্রকৌশলী ক্ষুদ্র সেচ (বিএডিসি) মানিক রতন, উপজেলা নির্বাচন অফিসার উজ্জ্বল কুমার, সহকারী প্রকৌশলী কাজী মুসা প্রমূখ।

আলোচনাসভা শেষে স্কুল মাঠে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের সময় করণীয় বিষয়ে একটি বিশেষ মহড়া প্রদর্শন করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এই মহড়ায় অংশগ্রহণ করেন। উপস্থিত সাধারণ মানুষ কিভাবে জরুরি মুহূর্তে জীবন রক্ষা করতে হয়, তা সরাসরি প্রত্যক্ষ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর