বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
জয়পুরহাটে মাদ্রাসাছাত্রীকে পিটিয়ে জখম,থানায় মামলা শ্রীলঙ্কায় শুরু হয়েছে সার্ক প্রধান ভেটেরিনারি কর্মকর্তাদের সভা সিরাজগঞ্জে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পাবনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে অর্থনৈতিক শুমারি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রায়গঞ্জে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে গুডনেইবারসের প্রশিক্ষণ কর্মশালা সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৬ লাখ টাকার গাঁজা জব্দ জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কুড়িগ্রামে উদ্দীপনের আয়োজনে  মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান 

কুড়িগ্রাম প্রতিনিধি : / ১২৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

উদ্দীপন  কুড়িগ্রাম অঞ্চল, রংপুর জোনের আয়োজনে এসএসসি ও এইচএসসি জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ২ ঘটিকায় কুড়িগ্রাম সদর উপজেলা হলরুমে উদ্দীপন কুড়িগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসমাইল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রব, উদ্দীপন  রংপুর জোনের জোনাল ব্যবস্থাপক মোঃ নজরুল ইসলাম আকন, কুড়িগ্রাম সদরের আইসিটি অফিসার রুহুল আমিন।  আরো উপস্থিত ছিলেন, উদ্দীপন কুড়িগ্রাম সদর শাখার শাখা ব্যবস্থাপক আমরুল হক, পাঁচগাছী শাখার শাখা ব্যবস্থাপক সবুজ মিয়া।
বক্তারা বলেন, শিক্ষার উন্নয়ন ও মেধা বিকাশে উদ্দীপন এনজিও বহু বছর ধরে কাজ করছে। তাদের এই উদ্যোগ শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে বড় উৎসাহ হিসেবে কাজ করবে।
বক্তারা আরও উল্লেখ করেন, দেশের অগ্রগতিতে শিক্ষিত প্রজন্মের বিকল্প নেই এবং এ ধরনের বৃত্তি কর্মসূচি মেধাবীদের সামনে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবে।  অনুষ্ঠানের শেষপর্যায়ে এসএসসি ও এইচএসসি জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী ২১ জন ছাত্র-ছাত্রীদের হাতে শিক্ষাবৃত্তির   চেক প্রদান করা হয়। শিক্ষার্থীরা এমন সম্মান পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন। আয়োজকরা জানান, আগামীতে আরও বড় পরিসরে এ বৃত্তি প্রদান অনুষ্ঠান আয়োজন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর