শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন ‘দর্শক এখন সচেতন’, বলিউডের অন্ধ অনুকরণপ্রবৃত্তি নিয়ে কারিনার তোপ আইফোন ডুও: অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, চমকে দেবে যেসব সুবিধা দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ কোনো আগ্রাসনে ‘ধ্বংস হবে না ইরানের পরমাণু সক্ষমতা’, বড় অগ্রগতির দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৫০ পাকিস্তান কি ইরানের বিপক্ষে যুদ্ধে নামছে?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

যখন আমি অনুভব করব, তখনই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

অনলাইন ডেস্ক: / ১৪১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
- ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরান যুদ্ধ নিয়ে নানা প্রশ্নের জবাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার প্রচারিত ওই সাক্ষাৎকারে, ইরানের সাথে যুদ্ধ কখন শেষ হতে পারে? এই প্রশ্নের জবাবে ট্রাম্প জানিয়েছেন যে, ‘যখন আমি এটি অনুভব করব, ঠিক আছে, তখন।’

ইরানের নতুন সর্বোচ্চ নেতা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমার মনে হয় তিনি ক্ষতিগ্রস্ত, সম্ভবত কোনো রকমে বেঁচে আছেন’।

হরমুজ প্রণালী নিয়েও কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘প্রয়োজন হলে’ প্রণালী দিয়ে তেল ট্যাংকারগুলোকে পাহারা দেবে যুক্তরাষ্ট্র। তবে ‘আশা করি সবকিছু খুব ভালোভাবে এগোবে। দেখা যাক কী হয়।’

ইরান যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, আগামী সপ্তাহে ‘আমরা তাদের খুব কঠোরভাবে আঘাত করব’।

তিনি আরও বলেন, ‘আমরা ইতিমধ্যে তাদের এতটাই ক্ষতিগ্রস্ত করেছি যে তাদের পুনর্নির্মাণ করতে বছরের পর বছর সময় লাগবে’।

উপসাগরীয় মিত্রদের সঙ্গে “অসাধারণ ঐক্য” উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘নিজেদের রক্ষা করার ক্ষেত্রে খুব ভালো কাজ করছে তারা’।

সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর