বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সর্বশেষ
জয়পুরহাটে মাদ্রাসাছাত্রীকে পিটিয়ে জখম,থানায় মামলা শ্রীলঙ্কায় শুরু হয়েছে সার্ক প্রধান ভেটেরিনারি কর্মকর্তাদের সভা সিরাজগঞ্জে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পাবনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে অর্থনৈতিক শুমারি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রায়গঞ্জে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে গুডনেইবারসের প্রশিক্ষণ কর্মশালা সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৬ লাখ টাকার গাঁজা জব্দ জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পল্লবীতে বিদেশি আগ্নেয়াস্ত্র-গুলিসহ শুটার বৃন্দা রনি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৫৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬



রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ শফিকুল ইসলাম রনি ওরফে শুটার বৃন্দা রনিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৯ এপ্রিল) রাত আড়াইটার দিকে পল্লবী থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে বলে জানিয়েছে থানা সূত্র।

সূত্র জানায়, গত রাতে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহানের নেতৃত্বে পল্লবী থানাধীন সেকশন-১২ শাহ পরান বস্তিতে অভিযান চালিয়ে চার মামলার আসামি শফিকুল ইসলাম রনি ওরফে শুটার বৃন্দা রনিকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজতে থাকা একটি ব্রাজিলের তৈরি রিভলবারসহ পাঁচ রাউন্ড গুলি এবং ৫০ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

এ বিষয়ে পল্লবী থানার ওসি আলমগীর জাহান বলেন, গত ২১ মার্চ রাতে পল্লবী থানাধীন আলীনগর গামী রাস্তায় রোজ গার্ডেন ভবনের সামনে দুই রাউন্ড গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার আসামীসহ পিচ্চি বাবু ও বড় লোকমানকে শনাক্ত করা হয় এবং তাদের নামে মামলা রজু করা হয়।

তিনি আরও বলেন, বৃন্দা রনি পল্লবী এলাকায় শুটার বৃন্দা রনি হিসাবে পরিচিত। তার বিরুদ্ধে পল্লবী থানায় ১টি অস্ত্র মামলা, ১টি ডাকাতির প্রস্তুতি মামলা, ১টি মাদক আদালতে বিচারাধীন রহিয়াছে এবং ১ টি দস্যুতা মামলা পল্লবী থানায় তদন্তাধীন আছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর