শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ
শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮ শেরপুরে ‘আলোর পথের পথিক ফাউন্ডেশন’এর বৃক্ষরোপণ কর্মসূচি পালন শোয়ারি ঘাটে কোস্ট গার্ডের অভিযানে ২৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ উত্তরায় আলোচিত সোয়া কোটি টাকা ছিনতাই: রিমান্ডে সাগরের তথ্যে মিলল ব্যবহৃত মোটরসাইকেল হৃদরোগ হাসপাতালে মোবাইল চুরি করে পালানোর সময় আনসারের হাতে আটক অসহায় মানুষের পাশে প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রতিবন্ধীদের দিলেন অটোরিকশা মোহাম্মদপুরে সন্ত্রাসী ‌‘চুয়া সেলিম’, জয় ও ‘বোমা রতন’ গ্রেফতার জাতীয় হৃদরোগ হাসপাতালে মোবাইল ছিনতাইকারী আটক ১ রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৮
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের বদলা নিলো দক্ষিণ আফ্রিকা

অনলাইন ডেস্ক: / ১২৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের ব্যাটার ফিন অ্যালেনের তাণ্ডবে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় দক্ষিণ আফ্রিকা। ওই ম্যাচের পর প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়েছে দুই দল।

রবিবার (১৫ মার্চ) মাউন্ট মঙ্গানুইয়ে ম্যাচে কিউদের ৭ উইকেটে হারিয়েছে প্রোটিয়ারা। লো স্কোরিং ম্যাচে স্বাগতিকদের মাত্র ৯১ রানে অলআউট করে দেয় দক্ষিণ আফ্রিকা। পরে ২০ বল বাকি থাকতে ম্যাচ জিতে যায় সফরকারীরা। এতে বিশ্বকাপের বদলা নিয়েছে তারা।

অবশ্য দুই দলই খেলছে তাদের দ্বিতীয় সারির একাদশ নিয়ে। বিশ্বকাপের পর বিশ্রামে আছেন দুই দেশের মূল ক্রিকেটাররা। চারজন অভিষেক ক্রিকেটার নিয়ে খেলতে নামে দক্ষিণ আফ্রিকা। কিউদের দলেও ছিল এক ক্রিকেটারের অভিষেক হয়।

এদিন ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে নিজেদের বিপদই ডেকে আনে নিউজিল্যান্ড। পাওয়ার প্লের ৬ ওভারে মাত্র ৩৬ রান করতে ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। দুই অঙ্ক ছুঁতে পারেননি প্রথম চার ব্যাটারের কেউই। পরে জিমি নিশাম ২১ বলে ২৬, কোল ম্যাকঙ্কি ১১ বলে ১৫, মিচেল স্যান্টনার ১৫ বলে ১৯ রানের ইনিংস খেলে দলকে কোনোমতে একশর কাছে নিয়ে যান। শেষ দিকে ১১ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে অল আউট হয় কিউইরা।

দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন ১৯ বছর বয়সী অভিষিক্ত পেসার কোবানি মোকোয়েনা। এছাড়া জেরাল্ড কুটসিয়া ওটনিয়েল বার্টম্যান ও কেশব মহারাজ নেন ২টি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকাও তেমন সুবিধা করতে পারেনি। অল্পেই ফিরে যান টনি ডি জর্জি, রুবেন হারমান ও জেসন স্মিথ। তবে একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকেন অভিষিক্ত ওপেনার কনর এস্থেইজেন। চতুর্থ উইকেটে ডিন ফরেস্টারের সঙ্গে ৩৮ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন তিনি। ২ চার ও ২ ছক্কায় ৪৮ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন এস্থেইজেন। মোকোয়েনার হাতে ওঠে ম্যাচ সেরার পুরস্কার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর