শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সর্বশেষ
শেরপুরে বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে সরকার: মীর শাহে আলম খানসামায় দুই সার ডিলারের গুদামে অভিযান, ৬৫৭ বস্তা সার জব্দ উল্লাপাড়ায় ভুয়া ট্রেড ইউনিয়নের খপ্পরে দিশেহারা আমান ফিড মিলের মালিক ও শ্রমিকেরা জয়পুরহাটে জনবল সংকটে স্বাস্থ্য সেবা,বঞ্চিত হতদরিদ্র রোগীরা কাজিপুরে বেকার মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে কুটির শিল্প কর্মশালার সমাপনী অনুষ্ঠিত সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ট্রাফিক স্কুলে “সবার আগে বাংলাদেশ” শীর্ষক ব্যতিক্রমধর্মী কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৮৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৬ মার্চ, ২০২৬



ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল (টিডিএস)-এ “সবার আগে বাংলাদেশ গড়তে ট্রাফিক পুলিশের ভূমিকা” শীর্ষক একটি ব্যতিক্রমধর্মী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে ৩৫তম নবায়ন কোর্সের ৭০ জন ট্রাফিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।

টিডিএসের প্রশিক্ষণ প্রধান অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আব্দুল হালিমের উদ্যোগে আয়োজিত এই কর্মশালার উদ্দেশ্য ছিল ট্রাফিক সার্জেন্টদের মধ্যে দেশপ্রেম ও দায়িত্ববোধ আরও জোরদার করা। মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বান “সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী এই কর্মশালায় ট্রাফিক পুলিশের দায়িত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় মোহাম্মদ আব্দুল হালিম বলেন, পুলিশের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানকে সম্মান জানিয়ে ট্রাফিক পুলিশের মাঝে দেশ গড়ার মানসিকতা নতুনভাবে জাগ্রত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, এই কর্মশালার মাধ্যমে ট্রাফিক সার্জেন্টরা তাদের দায়িত্বের পাশাপাশি দেশের উন্নয়নে কীভাবে অবদান রাখা যায় সে বিষয়ে সচেতন হয়েছেন এবং দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

তিনি আরও জানান, সড়কে শৃঙ্খলা রক্ষা ও জনসেবায় আরও নিবেদিতভাবে কাজ করতে ট্রাফিক কর্মকর্তাদের উদ্বুদ্ধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও টিডিএসে আগত প্রশিক্ষণার্থীদের নিয়ে এ ধরনের কর্মশালা নিয়মিত আয়োজন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর