রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ
রাজশাহী সবুজ নগর হিসেবে যে পরিচিতি অর্জন করেছে, ভূমিমন্ত্রী হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- চলে শারীরিক নির্যাতন, উদ্ধার করবে কে ? কাজিপুরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা  কর্মসূচি   উদ্বোধন কামারখন্দে চালকল মালিক সমিতির সভাপতি সুমন,সম্পাদক রবিউল সিরাজগঞ্জে ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ বাহরাইনে প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা সুনামগঞ্জে সন্তানদের নিয়ে বাবার বিষ পান, তিন শিশুর মৃত্যু হরমুজ প্রণালিতে ‘অজ্ঞাত বস্তুর’ আঘাতে ট্যাংকারে আগুন সকালে কিশমিশ ভেজানো পানি পানের উপকারিতা ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা প্রকাশিত হিসাবের চেয়ে বেশি: রিপোর্ট
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক: / ১৫০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬


রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ প্রাঙ্গণে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়।

এরপর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে একই স্থানে স্থাপিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া এবং ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ।


পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার বলেন, মহান মুক্তিযুদ্ধে যে লক্ষ্য ও আদর্শকে সামনে রেখে বীর শহিদরা আত্মত্যাগ করেছেন, সেই শোষণ-দুর্নীতিমুক্ত, সমতা ও ন্যায়ভিত্তিক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারলেই তাদের আত্মত্যাগ সার্থক হবে। তিনি সবাইকে সেই লক্ষ্য অর্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পরে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর