মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৬ রাজনৈতিক স্বার্থে পোশাকশিল্পে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে শ্রমিক আন্দোলন: বিক্ষোভকারীদের হামলায় আহত পুলিশ সদস্য আন্দোলন দমনে স্ট্যাম্প হাতে বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীর শোডাউন সিরাজগঞ্জে মাদক মামলায় ট্রাক চালক ও হেলপারের যাবজ্জীবন কারাদন্ড শ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেফতার মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন আজ শোকাবহ জেল হত্যা দিবস বেকারত্ব দূরীকরণে টিটিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি বাদশা মিরপুরে দুই পোশাক কারখানায় হামলা-ভাঙচুর, নিরাপত্তাকর্মী আহত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

প্রায় ত্রুটিহীন ঘড়ি উদ্ভাবন করেছেন চীনা বিজ্ঞানীরা

অনলাইন ডেস্ক: / ১১৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

বিশ্বব্যাপী বিজ্ঞানীরা সময় পরিমাপের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছেন অপটিক্যাল ক্লকের মাধ্যমে। এই অত্যাধুনিক ঘড়িগুলো স্যাটেলাইট ন্যাভিগেশন, টেলিযোগাযোগ এবং সঠিক পরিমাপ ব্যবস্থায় নিখুঁত সময়ের রেফারেন্স সরবরাহ করছে।Clocks

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, উহান বিশ্ববিদ্যালয়ের স্যাটেলাইট নেভিগেশন অ্যান্ড পজিশনিং টেকনোলজি রিসার্চ সেন্টারের অধ্যাপক চেন জিহুয়ার নেতৃত্বে একটি দল এই ঘড়ি উদ্ভাবন করেছেন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম চ্যাংজিয়াং ডেইলির মতে, ঘড়িটি এতটাই নির্ভুল যে এটি প্রতি ৩০ হাজার বছরে মাত্র এক সেকেন্ড সময় হারাতে পারে।

আশ্চর্যের বিষয়, ঘড়িটির আয়তন মাত্র ২.৩ ঘন সেন্টিমিটার, যা একটি আঙুলের নখের সমান। এটি যুক্তরাষ্ট্রে তৈরি ঘড়ির তুলনায় সাতগুণ ছোট।

অধ্যাপক চেন জানিয়েছেন, “প্রচলিত পারমাণবিক ঘড়িগুলোকে ছোট করলেও সেগুলোর আয়তন কয়েকশ ঘন সেন্টিমিটার হয় এবং বিদ্যুৎ খরচ কয়েক ওয়াট পর্যন্ত থাকে। যুক্তরাষ্ট্র ১৭ ঘন সেন্টিমিটারের একটি ঘড়ি তৈরি করলেও আমাদের ঘড়ি আরও ছোট হয়েও সমমানের কার্যক্ষমতা দেখাচ্ছে।”

বিজ্ঞানীরা মনে করছেন, ভবিষ্যতে অপটিক্যাল ক্লকের আরও উন্নয়ন প্রযুক্তি ও মহাকাশ গবেষণায় বিপ্লব ঘটাতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর