মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সর্বশেষ
হেরেও খেলোয়াড়দের পারফরম্যান্সে গর্বিত ক্যাবরেরা দুবাইয়ে মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশিসহ চার প্রবাসী আহত বিয়ে করেছেন সিমরিন লুবাবা ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনি ব্যয় ২৩ লাখ টাকা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা এ দেশেরই ভূমিপুত্র এবং দেশেরই অংশ : মির্জা ফখরুল শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইন ও ৩ দিন অফলাইন ক্লাসের পরিকল্পনা বিমানমন্ত্রীর প্রটোকল ভঙ্গ: চার কেবিন ক্রুকে শোকজ, আবারও আলোচনায় আবীর ধানক্ষেতের আইল আর কাঁদার মাঝে বন্দি এক ‘শান্তি নিকেতন’ ও কিছু স্বপ্নের মৃত্যু! পল্লবীতে নির্মাণাধীন ভবনে অভিযান, পুলিশের লুণ্ঠিত শর্টগানসহ বিপুল গুলি উদ্ধার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইন ও ৩ দিন অফলাইন ক্লাসের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক: / ১২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

বিশ্বব্যাপী জ্বালানি সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রমের গতিশীলতা বজায় রাখতে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম নিয়ে নতুন সময়সূচি নির্ধারণ করার পরিকল্পনা নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

প্রস্তাবনা অনুযায়ী, সপ্তাহে মোট ৬ দিন ক্লাসের মধ্যে ৩ দিন সরাসরি (অফলাইন) এবং ৩ দিন অনলাইন পদ্ধতিতে পাঠদান পরিচালিত হতে পারে।

মঙ্গলবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধানদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে প্রাথমিক আলোচনা ও নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ পরিকল্পনার বিস্তারিত আগামী বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সভায় চূড়ান্ত করা হবে।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করে আজ বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর একান্ত সচিব (যুগ্ম জেলা জজ) জি. এম. ফারহান ইসতিয়াক জানান, রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধানদের নিয়ে অনুষ্ঠিত সভায় শিক্ষার্থীদের সশরীরে উপস্থিতির চাপ কমাতে ‘অল্টারনেট ডেইজ’ বা একদিন অন্তর অন্তর ক্লাস নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। সভায় উপস্থিত সকল অধ্যক্ষ ও প্রতিষ্ঠান প্রধানগণ এ বিষয়ে সর্বসম্মতিক্রমে সম্মতি দিয়েছেন।

তিনি আরও জানান, পরিকল্পনা অনুযায়ী অনলাইন ক্লাসের দিনগুলোতেও শিক্ষকদের সশরীরে শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে পাঠদান পরিচালনা করতে হবে। মূলত বিশ্বব্যাপী জ্বালানি সংকট নিরসনে সরকারি উদ্যোগের অংশ হিসেবে এই চিন্তা-ভাবনা করা হচ্ছে।

এর আগে, আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই পরিকল্পনার কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি এবং আন্তর্জাতিক জ্বালানি সংকট বিবেচনায় নিয়ে আমরা শিক্ষা ব্যবস্থা সচল রাখার পরিকল্পনা করছি। বিশেষ করে মেট্রোপলিটন এলাকাগুলোতে যাতায়াতের ক্ষেত্রে জ্বালানি সাশ্রয়ের বিষয়টি মাথায় রেখে অনলাইনে ক্লাসের এই চিন্তাভাবনা করা হয়েছে।’

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগামী বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সভায় এই প্রস্তাবটি উত্থাপন করা হবে এবং সেখান থেকে অনুমোদন আসার পরই সংশ্লিষ্ট দপ্তর থেকে বিস্তারিত নির্দেশনা জারি করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর