শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সর্বশেষ
বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী ভারতীয়দের ভিসা সুবিধা বাতিল করল চার দেশ সৌদির প্রস্তাব ফিরিয়ে তুর্কি ক্লাবে যাচ্ছেন সালাহ পাইরেসিও থামাতে পারল না, বক্স অফিসে দুর্দান্ত শুরু থালাপতির শেষ সিনেমার উত্তরাঞ্চলসহ সারাদেশে সুষম উন্নয়ন করবে সরকার: বিদ্যুৎমন্ত্রী এনায়েতপুরে মানষিক ভারসাম্যহীন নারী নিখোঁজ সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ; এসআই বলছেন ভিত্তিহীন, তদন্তের আশ্বাস আরএমপি কমিশনারের কেন্দ্রীয় নির্দেশনায় নিয়োগ, বরখাস্ত শুধু আঞ্চলিক কর্মকর্তা কাজিপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ সেলফি ভিডিও দিয়েও গুগল অ্যাকাউন্টে লগইন করা যাবে
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

হেরেও খেলোয়াড়দের পারফরম্যান্সে গর্বিত ক্যাবরেরা

অনলাইন ডেস্ক: / ১৫৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে সিঙ্গাপুরের কাছে হেরে গেলেও খেলোয়াড়দের পারফরম্যান্সে গর্ব প্রকাশ করেছেন বাংলাদেশের স্পেনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সিঙ্গাপুরকে হারানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছিলেন তিনি। ম্যাচে পরাজয়ের পরও সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ‘আজকের ফলাফলটি মেনে নেওয়া কঠিন, তবে দলটির পারফরম্যান্সে আমি অত্যন্ত গর্বিত।’

ক্যাবরেরা বলেন, ‘মাঝে মাঝে আমরা কীভাবে হারছি সেটাও আমার কাছে গুরুত্বপূর্ণ; আজ আমরা যেভাবে হেরেছি, তাতে এই দলের জন্য আমি অনেক গর্ব বোধ করছি। বল পায়ে থাকুক বা না থাকুক, পুরো ম্যাচজুড়ে আমাদের আধিপত্য ছিল। তাই আজকের পারফরম্যান্সের জন্য আমি দলকে অভিনন্দন জানাই।’

বাংলাদেশ ৬ ম্যাচের বাছাইপর্বে খেলেছে, যার মধ্যে একটি জয়, দুটি ড্র এবং তিনটি হার। ক্যাবরেরা বলেন, ‘বাছাইপর্বে পুরো গ্রুপে আমরা কোনো দলের চেয়ে খারাপ খেলিনি; বরং অনেক ম্যাচেই আমরা প্রতিপক্ষের চেয়ে ভালো খেলেছি। আজকের ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্সই শ্রেষ্ঠ ছিল, এতে কোনো সন্দেহ নেই।’

তিনি ভবিষ্যতের দিকেও দৃষ্টি দেন। ক্যাবরেরা বলেন, ‘এখনও এক মাস সময় বাকি আছে, তবে আমার পরামর্শ হলো-এভাবেই চালিয়ে যাওয়া উচিত। ফেডারেশনকে উচিত খেলোয়াড়দের ওপর আস্থা রাখা, তরুণ খেলোয়াড়দের সুযোগ দিয়ে দলকে নতুন করে সাজানো। অনূর্ধ্ব-২০ সাফ-এ যারা ভালো করছে, তাদেরকে তুলে আনার প্রক্রিয়া চালিয়ে যেতে হবে। আমি বিশ্বাস করি, খুব শীঘ্রই আমরা সেই ধরনের ম্যাচ জিততে শুরু করব যা আজ জিততে পারিনি।’

ক্যাবরেরা আরও বলেন,’অনেক ম্যাচ জিততে না পারলেও উন্নতি স্পষ্ট। খেলোয়াড়রা এখন খেলার গতি নিয়ন্ত্রণ করতে জানে। সিঙ্গাপুরের মতো দল একটিমাত্র সুযোগ থেকে গোল করতে পারে, এটি আমাদের এখনও কিছুটা অভাব। যদি এই জায়গায় আমরা উন্নতি করি, আগামী কয়েক বছরে ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ আরও ২০-৩০ ধাপ এগোতে পারবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর