রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
হৃদরোগ হাসপাতালে রোগীর স্বজন সেজে পকেটমার, অতঃপর আটক সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত   এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন উত্তরখানে ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার সিরাজগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও চাষিদের পুরস্কার বিতরণ টিডিএসে দোয়া ও আলোচনা সভায় খালেদা জিয়ার জন্মদিন পালিত শ্যামপুরে ৭৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার,আসামির বিরুদ্ধে আছে ২০ মামলা গাজীপুরে দাঁড়িয়ে থাকা গাড়ির পিছনে কাভার্ডভ্যানের ধাক্কা, চালক নিহত গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শিশুদের টিকাদান নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর আহ্বান

অনলাইন ডেস্ক: / ৮৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

শিশুর টিকাদান নিশ্চিত করা এবং এই কর্মসূচিকে সফল করতে সব অভিভাবককে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

শনিবার এক ভিডিওবার্তায় তিনি এই আহ্বান জানান।

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি ভিত্তিতে আগামীকাল রবিবার থেকে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। রবিবার সকাল ৯টা থেকে দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় এই বিশেষ টিকাদান কর্মসূচি একযোগে শুরু হবে।

সংশ্লিষ্ট এলাকার জনগণকে কর্মসূচিতে অংশগ্রহণ ও সহযোগিতার আহ্বান জানিয়ে এম এ মুহিত বলেন, এই কার্যক্রমের আওতায় ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সি সব শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে। তবে যারা এরই মধ্যে হাম বা জ্বরে আক্রান্ত রয়েছে, তাদের আপাতত এই টিকা দেওয়া হবে না।

তিনি জানান, রবিবার সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করা হবে। পরবর্তীতে যেসব জেলায় হামের প্রাদুর্ভাব বাড়ছে বা বেড়েছে, সেসব এলাকায় পর্যায়ক্রমে এই টিকাদান কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী আশ্বস্ত করে বলেন, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। এই টিকাদান কর্মসূচির মাধ্যমে হামের বর্তমান পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর