রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
অনশনে বসে অবশেষে স্ত্রীকে ফিরে পেলেন বিশ্বজিৎ ৪২ হাজার ৭১০ লিটার জ্বালানি তেল উদ্ধার, জরিমানা ৪,৩৪,৬৫০ চাকরিজীবীদের জন্য বড় সুখবর, চলতি মাসেই টানা ৫ দিনের ছুটির সুযোগ অর্থসংকটে জবিতে ভর্তি অনিশ্চিত, পাশে দাঁড়ালেন এমপি আয়নুল হক জানা গেল প্রতিদিন কয় ঘণ্টা লোডশেডিং হতে পারে গত বছর বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ কর্মীর: সংসদে প্রবাসী কল্যাণমন্ত্রী জ্বালানির চাপ বেশিদিন বহন করা সম্ভব নয়: অর্থমন্ত্রী অ্যাপে জ্বালানি তেল বিক্রি, দিতে হচ্ছে মাইলেজের হিসাব তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় অপরাধ দমনে সাঁড়াশি অভিযান,গ্রেফতার ৫৭ জিয়ানগরে ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদকের হেফাজত থেকে ৫৮ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

প্রধানমন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগের উপ-কমিটির সদস্যের সাক্ষাৎ নিয়ে সায়েরের প্রশ্ন

অনলাইন ডেস্ক: / ৭ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি উদ্যোক্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক বৈঠকে বিতর্কিত রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ থাকা এক ব্যক্তির উপস্থিতি ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এ ঘটনায় শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে প্রশ্ন তোলেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের।

পোস্টে তিনি লেখেন, ‘পতিত স্বৈরাচার দল আওয়ামী লীগের শিল্প ও বাণিজ‍্য বিষয়ক উপ-কমিটি (২০২৩-২০২৫) এর সদস্য এবং ২০২৪ এর প্রহসনমূলক নির্বাচনে চট্টগ্রাম-৪ আসন এর প্রার্থীর নির্বাচনী এজেন্ট সৈয়দ মোহাম্মদ তানভীর—কার মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বেসরকারি উদ‍্যোক্তাদের নিয়ে আয়োজিত সভায় স্থান পেলেন, সেটা বর্তমান সরকারকেই খুঁজে বের করতে হবে।’

তিনি আরো লেখেন, ‘এই ঘটনার কোনো ব‍্যাখ‍্যাই গ্রহণযোগ্য হবে না, কারণ প্রধানমন্ত্রীর সঙ্গে যেকোনো ব্যক্তি সাক্ষাৎ করতে গেলে তার নিরাপত্তা ক্লিয়ারেন্স/ছাড়পত্র গ্রহণ করতে হয়।’

সায়ের বলেন, ‘বিএনপি সরকার একদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার আইন প্রণয়ন করার কথা ভাবছে, আরেকদিকে সৈয়দ মোহাম্মদ তানভীরের মতো চরিত্রকে সরকারপ্রধানের কাছে পর্যন্ত যাওয়ার ক্ষেত্র তৈরি করা হচ্ছে, এসব ঘটনা সাধারণ জনগণ কখনোই সহজভাবে গ্রহণ করবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর