শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ
শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮ শেরপুরে ‘আলোর পথের পথিক ফাউন্ডেশন’এর বৃক্ষরোপণ কর্মসূচি পালন শোয়ারি ঘাটে কোস্ট গার্ডের অভিযানে ২৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ উত্তরায় আলোচিত সোয়া কোটি টাকা ছিনতাই: রিমান্ডে সাগরের তথ্যে মিলল ব্যবহৃত মোটরসাইকেল হৃদরোগ হাসপাতালে মোবাইল চুরি করে পালানোর সময় আনসারের হাতে আটক অসহায় মানুষের পাশে প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রতিবন্ধীদের দিলেন অটোরিকশা মোহাম্মদপুরে সন্ত্রাসী ‌‘চুয়া সেলিম’, জয় ও ‘বোমা রতন’ গ্রেফতার জাতীয় হৃদরোগ হাসপাতালে মোবাইল ছিনতাইকারী আটক ১ রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৮
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

হাসারাঙ্গার স্থলাভিষিক্ত হচ্ছেন লিন্ডে

অনলাইন ডেস্ক: / ১০২ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

চোটে ছিটকে যাওয়া ওয়ানিন্দু হাসারাঙ্গার বিকল্প হিসেবে নতুন মুখ দলে ভিড়িয়েছে লখনৌ সুপার জায়ান্টস। দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জর্জ লিন্ডেকে চলতি আইপিএল মৌসুমের জন্য দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

বাঁহাতি স্পিন অলরাউন্ডার লিন্ডেকে ১ কোটি রুপিতে দলে ভেড়ানো হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ৩টি টেস্ট, ৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং ৩৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।

এবারই প্রথমবারের মতো আইপিএলে খেলতে যাচ্ছেন লিন্ডে। তবে গত এক বছরে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। একাধিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিয়মিত অংশ নিয়ে নিজেকে প্রমাণ করেছেন এই অলরাউন্ডার।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে এখন পর্যন্ত ২৫০টি ম্যাচে ২১৮টি উইকেট নিয়েছেন লিন্ডে, যেখানে তার ইকোনমি রেট ৭ দশমিক ৪২। ব্যাট হাতেও অবদান রাখতে সক্ষম তিনি মোট ২৭৪৬ রান করেছেন, গড় ১৯ দশমিক ৪৭ এবং স্ট্রাইক রেট ১৩৬ দশমিক ৬৮। বিশেষ করে আট নম্বর পজিশনে তার ব্যাটিং লখনৌকে বাড়তি শক্তি যোগাবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

অন্যদিকে, হাসারাঙ্গাকে ২ কোটি রুপিতে দলে ভেড়ালেও শুরু থেকেই তাকে পাওয়া যায়নি। ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার হয়ে খেলতে গিয়ে হ্যামস্ট্রিং চোটে পড়েন তিনি, যার কারণে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে যান।

লখনৌ মৌসুম শুরু করেছিল হার দিয়ে। তবে পরের দুই ম্যাচে টানা জয় পেয়ে এখন পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে রয়েছে দলটি। তাদের পরবর্তী ম্যাচ আগামী রোববার গুজরাট টাইটানস-এর বিপক্ষে নিজেদের মাঠে। নতুন সংযোজন লিন্ডে সেই ম্যাচে কতটা প্রভাব ফেলতে পারেন, সেটিই এখন দেখার বিষয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর