শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সর্বশেষ
মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান উল্লাপাড়ায় চাঁদাবাজি বন্ধে হুশিয়ারী দিলেন সংসদ সদস্য আবাসিক এলাকায় অটোরিকশা প্রবেশে বাধা, আক্রোশ থেকে হত্যা! নোয়াখালীতে নদীভাঙন রোধে প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেফতার ৪ ঢাকা মেডিকেলে দালাল আটক, আনসারের তৎপরতায় রক্ষা পেল রোগী নাটোরে পাওয়ার গ্রিডে লুণ্ঠিত সোয়া কোটি টাকার মালামালসহ ১৩ডাকাত গ্রেফতার মসজিদের ৫ম তলার নির্মাণকাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আমিনুল হক তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান, গ্রেফতার ৬৯ কমলাপুরে অপহৃত শিশুকে উদ্ধার: আনসার সদস্যদের মানবিকতায় ফিরে পেল পরিবার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক: / ৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬



নোয়াখালীর সদর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ১৪০০ লিটার অবৈধভাবে মজুদ করা ডিজেল ও একটি ভাউচার গাড়িসহ চারজনকে আটক করেছে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মহিনউদ্দিন। এর আগে, গতকাল শুক্রবার ১৭ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মো. রাশেদ (৩৮), ভাউচার গাড়ির চালক মো. নাছির উদ্দিন (৪৭), মো.শিহাব উদ্দিন (২২) ও মো. মাকসুদ (৩২)। তারা সবাই সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির ওসি’র সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে একটি দল উপজেলার খলিফার হাট এলাকায় অবস্থানকালে খবর পায়—চর মটুয়া ইউনিয়নের উদয় সাধুর হাট দক্ষিণ বাজারের আব্দুল মালেক অয়েল স্টোরে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধভাবে ডিজেল মজুদ করা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে রাত পৌনে ১২টার দিকে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে ডিজেল মজুদ ও বিক্রির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৪০০ লিটার ডিজেল ও একটি লাল রঙের ভাউচার গাড়ি জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মহিনউদ্দিন বলেন, আটককৃতদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর