বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সর্বশেষ
রায়গঞ্জে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে গুডনেইবারসের প্রশিক্ষণ কর্মশালা সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৬ লাখ টাকার গাঁজা জব্দ জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার পাগলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৬ কব্জি কাটা গ্রুপের ‘গুরু’ এক্সেল বাবুসহ ৬ জন গ্রেফতার: র‍্যাব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ঝটিকা মিছিল ‎
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মহাসড়কে মোটরসাইকেল রেস করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১, আহত ১

জাহিদ হাসান মুন্না ,শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ২০০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

সিরাজগঞ্জের শাহজাদপুর বন্ধুরা মিলে মোটরসাইকেল রেস করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরহী এক তরুণ নিহত হয়।


রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের টেটিয়ার কান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও এক তরুণ গুরুতর আহত হয়েছে। নিহত মোটরসাইকেল আরোহী রুহান (১৭) উল্লাপাড়া উপজেলার পৌর সদরের বাসিন্দা এবং আহত বাদশা উল্লাপাড়ার গয়হাটা গ্রামের সানোয়ার হোসেনের সন্তান বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৩টি মোটরসাইকেলে কয়েকজন যুবক উল্লাপাড়া থেকে পাবনার দিকে প্রচণ্ড গতিতে ছুটছিল। অপ্রতিরোধ্য গতির বিকট আওয়াজের মোটরসাইকেল তিনটি শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের টেটিয়ার কান্দা এলাকায় পৌঁছালে একে অন্যের সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মেহগনি গাছের উপর আছড়ে পড়ে। এসময় দুই মোটরসাইকেল আরোহী ছিটকে পড়লে ঘটনাস্থলেই রুহান নামের এক তরুণ নিহত হয় এবং স্থানীয়রা গুরুতর আহত বাদশাকে উদ্ধার করে স্থানীয় পিপিডি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পঙ্গু হাসপাতালে রেফার্ড করে।

ঘটনাস্থলে থাকা শাহজাদপুর থানার এসআই এমদাদ বিষয়টি নিশ্চিত করে জানান, মহাসড়কে মোটরসাইকেল নিয়ে বন্ধুরা মিলে রেস করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছে এবং অপর একজন গুরুতর আহত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর