বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
প্রেমের টানে মোবাইল টাওয়ারে উঠলেন বিবাহিত নারী, দাবি— প্রেমিকের সঙ্গে থাকবেন রূপপুর থেকে কি পরমাণু বোমা বানানো সম্ভব? সামনে লম্বা ছুটি, মিলতে পারে টানা ১০ দিন দেশের ৫ জেলায় বন্যার পূর্বাভাস সিরাজগঞ্জের রায়গঞ্জে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার  ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভাইরাল হয়ে রাজনীতি হয় না : সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী পারমাণবিক শক্তি আমাদের জাতীয় জ্বালানি নিরাপত্তার অন্যতম ভিত্তি : বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী কাজিপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন  কাজিপুরে মৈত্রী পল্লী উন্নয়ন সংগঠনের সেলাই মেশিন বিতরণ  কিশোরগঞ্জে থানা, ফাঁড়ি ও পুলিশ ক্যাম্প পরিদর্শন করলেন পুলিশ সুপার মিজানুর রহমান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সামনে লম্বা ছুটি, মিলতে পারে টানা ১০ দিন

অনলাইন ডেস্ক: / ৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

ঈদুল ফিতরের বড় ছুটির পর আবারও লম্বা ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা এ ছুটি পাবেন তারা। দেশের এ বছরের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২৬ মে (মঙ্গলবার) থেকে ৩১ মে (রবিবার) পর্যন্ত টানা ছয় দিন ঈদের ছুটি থাকবে। এর মধ্যে ২৬ ও ৩১ মে নির্বাহী আদেশে ছুটি থাকবে বলে জানা গেছে।


এর আগে ২২ ও ২৩ মে (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। শনিবার অফিস খোলা রেখে সাপ্তাহিক ছুটিটি যুক্ত হতে পারে ঈদুল আজহার ছুটির সঙ্গে। এতে ছুটি বাড়বে একদিন। এর আগে ঈদুল ফিতরের ছুটির সঙ্গে একদিন বাড়িয়েছিল সরকার।


যেভাবে ছুটি মিলবে ১০ দিন
সরকারি চাকরিজীবীদের কেউ ঈদের ছুটি শুরুর আগে দুদিন ঐচ্ছিক ছুটি নিতে পারলে সেই ছুটি বেড়ে হবে ১০ দিন। এই লম্বা ছুটি কাটাতে হলে ঈদের ছুটি শুরুর আগে অর্থাৎ ২৪ ও ২৫ মে (রবি-সোমবার) ছুটি নিতে হবে। এর আগের দুদিন যথাক্রমে ২২ ও ২৩ মে (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। তাহলে দুদিন ছুটি নিতে পারলে ২২ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ১০ দিন ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

এদিকে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ছুটির ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। আগামী ২৬ মে (মঙ্গলবার) সকাল থেকে ৩০ মে (শনিবার) সন্ধ্যা পর্যন্ত দেশটিতে ছুটির ঘোষণা দেওয়া হয়েছে। এ ছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষে ২৫ মে সোমবারও দেশজুড়ে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের মতে, আগামী ২৬ মে মঙ্গলবার পবিত্র আরাফাত দিবস পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে পরের দিন ২৭ মে বুধবার দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।


হিজরি সনের ১২তম ও শেষ মাস জিলহজের ১০ তারিখে কোরবানির ঈদ পালন করা হয়, যা হযরত ইব্রাহিম (আ.)-এর মহান ত্যাগের মহিমাকে স্মরণ করিয়ে দেয়।
সাধারণত, মধ্যপ্রাচ্যের এক দিন পরে বাংলাদেশে পালিত হয় পবিত্র ঈদ। সেই হিসেবে আগামী ২৮ মে দেশে পালিত হতে পারে ঈদুল আজহা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর